Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সাবিত্রীদি, মাধবীদির মতো সিরিয়ালের ছোট রোল করব না, আমার জায়গা কেউ নষ্ট করতে পারবে না: শকুন্তলা


এখনকার ইন্ডাস্ট্রিতে পুরনো দিনের বর্ষীয়ান  অভিনেত্রীদের কোনও সম্মান নেই। এখনকার একজন হিরোইন আগেকার একজন বড় হিরোইনকে বসতে দেয়নি নিজের ঘরে। 

সাবিত্রীদি, মাধবীদির মতো সিরিয়ালের ছোট রোল করব না, আমার জায়গা কেউ নষ্ট করতে পারবে না: শকুন্তলা

গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 September 2025 19:38

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

তাঁরা তিনজনেই উত্তমকুমার সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন। প্রথম দু'জন উত্তমের প্রকৃত নায়িকা। তৃতীয় জন উত্তমের শেষদিকের নায়িকা। তবে তিনি রোম্যান্টিক নায়িকা নন। মহানায়কের বোনের ভূমিকায় কাজ করেছেন তিনি।

প্রথম দুই নায়িকার নাম সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়। উত্তমের প্রথম দিকের ছবি থেকে শেষদিকের ছবি অবধি তাঁর সঙ্গে একভাবে কাজ করেছেন সাবিত্রী। মাধবী উত্তমকুমারের মধ্যভাগের নায়িকা। আর শকুন্তলা আসেন শেষদিকে। দ্য ওয়াল ভিডিও সাক্ষাৎকারে শকুন্তলা বড়ুয়া মুখ খুললেন মাধবী-সাবিত্রীর বর্তমান অবস্থা নিয়ে। টলিউডের যে অবস্থান তাঁর দুই সিনিয়র দিদি মাধবী-সাবিত্রী মেনে নিলেও শকুন্তলা মেনে নিতে পারছেন না।

Happy Birthday to the popular actress of Bengali film industry.....Shakuntala  Barua. . . . . #birthday #happybirthday #celebration #like #photooftheday  #birthdayceremony . . . . #actress #actor #beautiful #film #instagram  #cinema #movies #

দ্য ওয়াল আড্ডায় শকুন্তলা জানালেন 'উত্তমকুমারের আর এক নায়িকা সুপ্রিয়া দেবীর হাতেও একসময় কাজ ছিল না। কিন্তু বেণুদি কখনও কাজ চাননি, যা হোক একটা রোল করেননি। যে অবস্থা এখন আমার। কিন্তু ইন্ডাস্ট্রির এখনকার অবস্থার সঙ্গে আমি মানাতে পারছি না। এখনকার অভিনেতা-অভিনেত্রীরা খুব স্মার্ট। তাঁরা মেকআপ রুমে আমার সামনেই চেয়ারে পা তুলে সিগারেট খায়। এত জোরে ফোনে কথা বলে। আমরা যখন নতুন ছিলাম এমন তো ছিলাম না।

এখনকার ইন্ডাস্ট্রিতে পুরনো দিনের বর্ষীয়ান  অভিনেত্রীদের কোনও সম্মান নেই। এখনকার একজন হিরোইন আগেকার একজন বড় হিরোইনকে বসতে দেয়নি নিজের ঘরে। সাবিত্রী চট্টোপাধ্যায় বা মাধবী মুখোপাধ্যায়, কাউকে একজনকে নিজের ঘরে এখনকার অভিনেত্রী বসতে দেয়নি। এই নিয়ে একটা বড় গন্ডগোল হয়েছিল স্টুডিওপাড়ায়। এখন তো এই অবস্থা। '

 

সাবিত্রী মাধবীর কথা উঠতেই শকুন্তলাকে পাল্টা প্রশ্ন করা হয়, এখনকার সিরিয়ালে সাবিত্রী আর মাধবী যে অকিঞ্চিতকর চরিত্র করেন সেরকম শুধুমাত্র মুখ দেখিয়ে বসে থাকার রোল তিনি করতে চান কিনা?
শকুন্তলা বড়ুয়া অকপটে বলেন 'ওঁদের মন ওঁদের কাছে। ওঁদের অ্যাটিচিউড আমার অ্যাটিচিউড নয়। আমার হাতে এখন কাজ নেই। তবে ভাল কাজ বেছে করি। সদ্য দেবের 'প্রজাপতি দুই' ছবির শুটিং শেষ করলাম। এই প্রথম আমি মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করলাম। কিন্তু রোজকার কাজ আমার হাতে নেই। ভাল সিরিয়াল হয় না। আমার এখন রজনীকান্ত সেনের এই গানটাই মনে পড়ে,

'আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি;
যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তা কিছু নাওনি।'

জন্মদিনে শুভেচ্ছা জানাল প্রাক্তন জামাই আশিস, কেউ দূরে যাইনি, সবাই সবার  কাছেই আছি: শকুন্তলা | sakuntala-barua-exclusive-interview-on-her-birthday

আমি যা পেয়েছি এত বছরে তাই যথেষ্ট। আমি সাবিত্রীদি, মাধবীদির মতো অকিঞ্চিতকর চরিত্র এই এখনকার সিরিয়ালে করতে পারব না। একসময় যীশু দাশগুপ্তর অজস্র মেগা করেছি। তারপর 'কুরুক্ষেত্র' সিরিয়ালে দজ্জাল শাশুড়ির রোলে ভীষণ ভাবে জনপ্রিয় আমার চরিত্র। এখন কাজ না থাকলেও টলিউডের পরিচালক প্রযোজকদের বলি, তোমরা আমায় কাজ দাও আর না দাও, আমার কিছু যায় আসে না। আমি এতদিনে একটা জায়গা করে ফেলেছি, ঐখান থেকে আমাকে কেউ টেনে নামাতে পারবে না। আমি যেখানে আছি সেখানেই থেকে যাব। এরথেকে আমাকে নামাতে কেউ পারবে না।

এমন তো নয় যে আমি খেতে পারছি না। ঈশ্বর তো জুটিয়ে দিচ্ছেন। আমি এসি ঘরে থাকতেও পারছি, গাড়ি করে ঘুরতেও পারছি, আর কী চাই জীবনে? খারাপ মানের কাজ করে নিজের অলরেডি পাকাপোক্ত জায়গাটা নষ্ট করতে চাই না।'


```