
শেষ আপডেট: 14 March 2023 06:32
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি, ইংরাজি অথবা কন্নড় ছবিতে বিভিন্ন চরিত্রে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী পায়েল ঘোষ (Payel Ghosh)। তবে এবার অভিনয়ের জন্য নয়, খবরের শিরোনামে পায়েল উঠে এলেন তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পোস্টের মাধ্যমে। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি একটি অসমাপ্ত সুইসাইড নোট প্রকাশ করেছেন। এই সুইসাইড নোটই (Suicide note) চিন্তায় ফেলেছে তাঁর ভক্তদের।
ঠিক কী লেখা আছে ওই সুইসাইড নোটে?
পায়েল ঘোষের সুইসাইড নোটে লেখা, 'যদি আমি হার্ট অ্যাটাকে মারা যাই অথবা আত্মহত্যা করি, তবে তার জন্য যারা দায়ী থাকবে… এই পর্যন্ত লিখে থামিয়ে দেওয়া হয়েছে লেখাটি। এই লেখা দেখেই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর ভক্তরা।
অনেকেই পায়েলকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, পায়েলের খারাপ সময়ে পাশে আছেন এমন আশ্বাসও দিয়েছেন তাঁর ভক্তরা। অন্য এক ভক্তের মন্তব্য, খারাপ সময় একদিন কেটে যাবে।
প্রসঙ্গত, অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর সময়ে পায়েল মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন সংবাদ মাধ্যমে। সেই সময়ে তাঁর মুখেই শোনা গিয়েছিল আত্মহত্যা কখনওই কোনও সমস্যার সমাধান নয়। পাশাপাশি, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনায় সংবাদের শিরোনামে উঠে আসেন পায়েল। আবারও পায়েলের এই অসমাপ্ত সুইসাইড নোট নতুন করে খবরের শিরোনামে আনল অভিনেত্রীকে।
সতীশের মৃত্যুর তদন্ত জটিল হচ্ছে, রহস্য উদ্ধারে বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রীকে তলব করল দিল্লি পুলিশ