Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শ্রেয়স তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে মামলা দায়ের, প্রতারণার অভিযোগ

মোট ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে থানায়।

শ্রেয়স তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে মামলা দায়ের, প্রতারণার অভিযোগ

শ্রেয়স তালপাড়ে ও আলোক নাথ

শেষ আপডেট: 24 January 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা শ্রেয়স তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর হয়েছে। হরিয়ানার সোনপত জেলার মুরথল থানায় গত ২২ জানুয়ারি দুই প্রখ্যাত অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ভুল বুঝিয়ে সম্পত্তি হস্তান্তর সহ একাধিক ধারায় তালপাড়ে ও নাথ সহ মোট ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে থানায়।

মুরথলের পুলিশ কর্তা জানান, মূল অভিযোগ হল মানুষকে টোপ দিয়ে বিনিয়োগের প্রলোভনে ফাঁসানো। এই কাজে দুই অভিনেতার ভূমিকা আমরা খতিয়ে দেখছি। সোনপতের এক বাসিন্দা, মূল অভিযোগকারী বিপুল আন্তিল পুলিশকে জানিয়েছেন, হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নামে আন্তঃরাজ্য কোঅপারেটিভ সোসাইটি আইন, ২০০২ অনুসারে ইন্দোরে একটি সংস্থা আছে। যে সোসাইটি ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে অফিস চালিয়ে যাচ্ছে।

তাঁর অভিযোগ, এই সোসাইটি একটি ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট প্রকল্প চালু করেছিল। যাতে সঞ্চয়ের পুঁজি জমা করলে বিশাল মুনাফার প্রস্তাব ছিল। যার জন্য নিযুক্ত এজেন্টদের অতিরিক্ত লোভনীয় ইনসেনটিভ ঘোষণা করেছিল সোসাইটি। প্রচারে বলা হয়েছিল, বিনিয়োগ করা পুঁজি সুরক্ষিত থাকবে ও সুনিশ্চিত ফেরতলাভের সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, হরিয়ানায় এই সংস্থার প্রায় ২৫০টি সহায়তা কেন্দ্র বা ব্রাঞ্চ ছিল। তার উপরে সমাজসেবার নামে অ্যাম্বুল্যান্স এবং মোবাইল এটিএম ভ্যান চালু করেছিল। বিভিন্ন হোটেলে এজেন্টদের ট্রেনিংয়ের নামে বিরাট বিরাট অনুষ্ঠান করা হতো।

কিন্তু, কিছুকাল ধরে দেখা যাচ্ছে সোসাইটি তার এজেন্টদের কমিশন দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর ম্যাচিওরিটির টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকে। ইদানীং মালিকের ফোন বন্ধ এবং অফিসগুলিতেও তালা পড়ে গিয়েছে। অভিযোগকারী এই সোসাইটিতে ৩৩ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন। তাঁর ভাই একটি ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে ৪ কোটি টাকা জমা করিয়েছিলেন। এখন তাঁরা সকলেই সারা জীবনের সঞ্চয় ফেরত চাইছেন কিন্তু সংস্থার কোনও কর্তাব্যক্তির পাত্তা নেই। ইংরেজি সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এই খবর দিয়ে জানিয়েছে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ ছিল।


```