Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রাজনীতির দুনিয়ায় আরও এক অভিনেত্রী! কংগ্রেস নেতার মন্তব্যে বড় ইঙ্গিত

এবার কি অভিনয় ছেড়ে দিয়ে নেহা শর্মা রাজনীতির ময়দানে পা রাখবেন?

রাজনীতির দুনিয়ায় আরও এক অভিনেত্রী! কংগ্রেস নেতার মন্তব্যে বড় ইঙ্গিত

নেহা শর্মা - ফাইল চিত্র

শেষ আপডেট: 24 March 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী হিসেবে তিনি যে বিরাট সাফল্য পেয়েছেন তা বলা যাবে না। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেও তিনি পড়েন না। তাহলে এবার কি অভিনয় ছেড়ে দিয়ে নেহা শর্মা রাজনীতির ময়দানে পা রাখবেন? কংগ্রেস নেতা অজয় শর্মা এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন। অজয় সম্পর্কে নেহা শর্মার বাবা হন। 

বিহারের ভাগলপুরের বিধায়ক অজয় শর্মা সম্প্রতি সংবাদমাধ্যমে জানিয়েছেন, জোটের বাকি দলের সঙ্গে আসন সমঝোতা করে কংগ্রেস যদি ভাগলপুর আসনে প্রার্থী দিতে চায় তাহলে তিনি নিজের মেয়েকে ওই আসনে প্রার্থী করতে উদ্যোগী। দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে তিনি জানিয়েছেন বলেও জানান। পুরো বিষয়টি এখন আলোচনার উপর দাঁড়িয়ে আছে। অজয় অবশ্য এও বলেন, দল যদি চায় যে তিনি ভাগলপুর থেকে লড়বেন, তাহলেও তাঁর প্রতিদ্বন্দ্বিতা করতে সমস্যা নেই। কিন্তু নতুন কোনও মুখ চাইলে তিনি দলকে মেয়ের কথাই বলবেন। 

কে এই নেহা শর্মা? 

১৯৮৭ সালে বিহারের ভাগলপুরে জন্ম নেহার। সেখানেই স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। পরে উচ্চশিক্ষার জন্য বিহার থেকে দিল্লি যান নেহা। ডিজাইনিং নিয়ে দিল্লির কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তবে তিনি প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পীও। বলিউডে অভিনয় করতে আসার আগে তিনি একাধিক দক্ষিণী ছবিতে কাজ করেছেন। বড় পর্দার পাশাপাশি কয়েকটি ওটিটি প্রজেক্টেও নেহা অভিনয় করেছেন। তবে ২০২৩ সালের পর থেকে তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি। 

অভিনয়ের সঙ্গে সঙ্গে মডেল হিসেবেও সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়িয়েছেন নেহা। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা দু’কোটির গণ্ডি পার করে গেছে। অভিনয় জগতে ধর্মেন্দ্র, অনিল কাপুর, ববি দেওল, সানি দেওল, অজয় দেবগন, ইমরান হাশমি, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।   


```