Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের প্লাস্টিক সার্জারি, চেহারা নষ্ট! অবশেষে নীরবতা ভাঙলেন মৌনী 

বিগত বেশ কিছু দিন ধরেই আলোচনার হটটপিক অভিনেত্রী মৌনী রায়। তাঁকে ঘিরে চলছে বিস্তর সমালোচনা।

ফের প্লাস্টিক সার্জারি, চেহারা নষ্ট! অবশেষে নীরবতা ভাঙলেন মৌনী 

মৌনী রায়

শেষ আপডেট: 13 April 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছু দিন ধরেই আলোচনার হটটপিক অভিনেত্রী মৌনী রায়। তাঁকে ঘিরে চলছে বিস্তর সমালোচনা। অনেকেরই দাবি, ফের প্লাস্টিক সার্জারি করিয়ে মুখের বারোটা বাজিয়ে দিয়েছেন মৌনী! হচ্ছে ট্রোলিংও। এবার পাপারাৎজি তালে সে নিয়ে প্রশ্ন করতেই খানিক ঘুরিয়ে উত্তর দিলেন মৌনী। 

বললেন, "কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এই সব মন্তব্যে মনযোগ না দিলেই হল। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রোল করে আনন্দ খুঁজে পায় তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।" যদিও প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিনা তা নিয়ে কিন্তু মুখ খুলতে দেখা যায়নি মৌনীকে। 

দিন কয়েক আগেই আসন্ন ছবি 'ভূতনী'র ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন মৌনী। সেখানেই তাঁকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। চোখের পাশে ফুলে উঠেছে। বদলে গিয়েছে মুখটাও। এর আগেও ছুরি-কাঁচির সহায়তা নিতে হয়েছে মৌনীকে, অন্তত একাধিক বলিউড সূত্র জানাচ্ছে এমনটাই। 

এ নিয়ে অতীতে মৌনীকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য প্লাস্টিক সার্জারির বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন। জানিয়েছিলেন সুস্থ জীবনযাত্রা ও ত্বকের যত্ন নেওয়ার কারণেই তাঁর লুক বদলে গিয়েছে। মৌনী স্বীকার না করলেও জেন-জি'র অনেক অভিনেত্রী কিন্তু প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করেছেন। এঁদের মধ্যে শ্রুতি হাসান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর... তালিকাটা খুব একটা ছোট নয়।


```