Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

থ্রিলিং সিরিজে মৈনাক-প্রান্তিক জুটি

গল্পে এগোয় খ্যাতনামা ফিল্মস্টারকে ঘিরে। হৃষিকেশ চট্টোপাধ্যায়। সুপারস্টার। বহু সুপারডুপার হিট ফিল্ম তিনি উপহার দিয়েছেন দর্শকদের।

থ্রিলিং সিরিজে মৈনাক-প্রান্তিক জুটি

শেষ আপডেট: 22 November 2024 15:39

এবারে টানটান থ্রিলার ওয়েব সিরিজে একসঙ্গে থাকছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও উপাসনা ঘোড়ুই। সিরিজের নাম ‘প্রহেলিকা’, পরিচালনায় পরিচালক অয়ন দে৷

গল্পে এগোয় খ্যাতনামা ফিল্মস্টারকে ঘিরে। হৃষিকেশ চট্টোপাধ্যায়। সুপারস্টার। বহু সুপারডুপার হিট ফিল্ম তিনি উপহার দিয়েছেন দর্শকদের। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ফের বিয়ে করেন সুপারমডেল পায়েল সেনগুপ্তকে। পায়েল ছিল একটি নামীদামি রেস্তোরাঁর মুখ। প্রথম দেখাতেই প্রেম। প্রেম থেকে বিয়ে। কিন্তু তারপরই ঘনায় তাঁদের জীবনে কালো মেঘ। তৃতীয় বিবাহবার্ষিকীতে রহস্যজনকভাবেই মৃত্যু হয় হৃষিকেষের।

 উপাসনা

গল্পের আসল খেলা শুরু এরপর থেকেই। ঘটনার পর দিন পুলিশ ইন্সপেক্টর সম্রাটের উপরে পড়ে তদন্তের দায়িত্বভার। হৃষিকেষ কি খুন করা হয়েছে না এর পিছনে রয়েছে আরও বড় কোনও রহস্য!

নতুন ওয়েবসিরিজ ‘প্রহেলিকা’র ছত্রে-ছত্রে রয়েছে থ্রিল এমনটাই মনে করেছেন পরিচালক অয়ন দে। তিনি বলেন, ‘‘এই সিরিজ জুড়ে একটা থ্রিলিং ফিল অনুভব করবে দর্শক। মার্ডার-মিস্ট্রির বেড়াজালে এগোবে গল্পের স্রোত। এই সিরিজের খুব গুরুত্বপূর্ণ অংশ হল মিউজিক। আশা করছি দর্শকের ভাল লাগবে ‘প্রহেলিকা’।’’

সিরিজে ইন্সপেক্টর সম্রাট-এর চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, পায়েল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উপাসনা ঘোড়ুই ও অনুরাগ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।


```