Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘বলে বোঝাতে পারব না কতটা নার্ভাস...', ‘ক্রিশ ৪’-এ পরিচালকের আসনে বসতেই নাজেহাল হৃতিক

গত সপ্তাহে, রাকেশ রোশন ঘোষণা করেছেন ‘ক্রিশ ৪’-এর পরিচালকের আসনে ছেলে হৃতিককে দেখতে চান তিনি। এবার সেই খবরে প্রকাশ্যে শিলমোহর দিলেন অভিনেতা নিজে।

‘বলে বোঝাতে পারব না কতটা নার্ভাস...', ‘ক্রিশ ৪’-এ পরিচালকের আসনে বসতেই নাজেহাল হৃতিক

বাবার থেকে 'ক্রিশ ৪'-এর পরিচালনার দায়িত্ব পেলেন হৃতিক

শেষ আপডেট: 5 April 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা (actor) ছেলের হাতে ছবির দায়িত্ব তুলে দিলেন পরিচালক (director) বাবা। সফল ফ্র্যাঞ্চাইজির (franchise) প্রথম তিনটি ছবি নিজে পরিচালনা করলেও এবার তিনি চান চার নম্বর ছবিটি তাঁর ছেলেই সামলে নিক। গত সপ্তাহে, রাকেশ রোশন ঘোষণা করেছেন ‘ক্রিশ ৪’-এর (Krrish 4) পরিচালকের আসনে ছেলে হৃতিককে দেখতে চান তিনি। এবার সেই খবরে প্রকাশ্যে শিলমোহর দিলেন অভিনেতা নিজে।

সম্প্রতি, একটি অনুষ্ঠানে হৃতিক জানান, আবার ক্যামেরার পেছনে পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। নতুন এই ভূমিকার জন্য তিনি ভীষণ উৎসাহী এবং একইসঙ্গে নার্ভাস। তাই স্বাভাবিকভাবেই প্রচুর শুভকামনার প্রয়োজন তাঁর।

আমেরিকার আটলান্টায় সোফি চৌধুরীর সঞ্চালনায় এক অনুষ্ঠানে, সবার সামনে তাঁর একটি পুরনো ছবি সবার সামনে আনেন হৃতিক। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার পেছনে রয়েছেন তিনি। ছবির প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবিটি ‘কোয়েলা’ সিনেমার সময়ের। তখন আমি কোয়েলার মেকিং পরিচালনা করেছিলাম আমি। সেই প্রথম আমি পরিচালকের আসলে বসেছিলাম। আবার পরিচালনা করতে চলেছি এতদিন বাদে। গুড লাক টু মি।’
 
যখন হৃতিককে জিজ্ঞাসা করা হয় ‘ক্রিশ ৪’ পরিচালনা তিনিই করছেন কি না, তিনি বলেন, ‘সবাই তো ইতিমধ্যেই জানেন সেটা।’ উপস্থিত সকলে গলা মিলিয়ে তাঁকে উৎসাহ দিতে শুরু করেন। তারপরে তিনি যোগ করেন, ‘আমি বলে বোঝাতে পারব না কতটা নার্ভাস আমি। আপনাদের থেকে উৎসাহের প্রয়োজন আমার’। 

ওই অনুষ্ঠানেই হৃতিকদের দিকে প্রশ্ন উড়ে আসে যে তাঁর পছন্দের সহ-অভিনেতা কে? উত্তরে জুনিয়র এনটিআরের নাম নেন তিনি। সবেমাত্র তিনি ‘ওয়ার ২’-এর (War 2) শ্যুটিং করেছেন, সেখানে রয়েছেন জুনিয়র এনটিআর (Jr NTR)। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হৃতিক। অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherjee) পরিচালনায় ‘ওয়ার ২’ রিলিজ করছে ১৪ অগস্ট। সবাইকে ছবিটি দেখতে যাওয়ার অনুরোধও করেন হৃতিক।

প্রসঙ্গত, গত সপ্তাহেই রাকেশ রোশন ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন তাঁর আদরের ডুগ্গুর পরিচালনায় আসার কথা। তিনি বলেন, ‘ডুগ্গু, আজ থেকে ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে সবার সামনে এনেছিলাম, আজ আবার আদিত্য চোপড়া এবং আমি, দু’জনে মিলে আমাদের বহু প্রতীক্ষার ছবি ‘ক্রিশ ৪’-এর পরিচালকের ভূমিকায় লঞ্চ করতে চাই। নতুন এই ভূমিকায় তোমার জন্য রইল অনেক শুভকামনা-আশীর্বাদ।’

ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছে। সব পরিকল্পনামাফিক এগোলে ২০২৬ সালের শুরুর দিকে ফ্লোরে আসতে চলেছে ‘ক্রিশ ৪’।


```