Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উঁচু পদে বসতে ২৫ লক্ষ টাকা খোয়ালেন দিশা পাটানির বাবা, পেশায় তিনি পুলিশ কর্মী

জগদীশ পুলিশের প্রাক্তন ডেপুটি সুপারইন্টেডেন্ট ছিলেন। কোতওয়ালি থানার ইনচার্জ জানিয়েছেন শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ, প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। 

উঁচু পদে বসতে ২৫ লক্ষ টাকা খোয়ালেন দিশা পাটানির বাবা, পেশায় তিনি পুলিশ কর্মী

দিশা পাটানির বাবা জগদীশ পাটানি

শেষ আপডেট: 16 November 2024 12:19

দ্য ওয়াল ব্যুরো: পেশায় পুলিশকর্মী। তাতেও রক্ষা নেই। প্রতারকের কবলে পড়ে লক্ষ লক্ষা টাকা খোয়ালেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা। ঘটনা হল, নায়িকার বাবা জগদীশ সিং পাটানিকে সরকারের কমিশনের উঁচু পদ পাইয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেয় কেউ বা কারা। আর তাতেই খোয়ালেন ২৫ লক্ষ টাকা।

ফ্যাসাদে পড়তেই বরেলির কোতওয়ালি থানায় এফআইআর দায়ের করেছেন নায়িকার বাবা। ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থাকে পুলিশ জানিয়েছেন, প্রতারকদের দলে পাঁচ জন রয়েছে।

জগদীশ পুলিশের প্রাক্তন ডেপুটি সুপারইন্টেডেন্ট ছিলেন। কোতওয়ালি থানার ইনচার্জ ডিকে শর্মা জানিয়েছেন শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ, প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনায় নায়িকার বাবা জগদীশ জানিয়েছেন, তিনি অনেক দিন আগে থেকে শিবেন্দ্র প্রতাপ সিংকে ব্যক্তিগতভাবে চিনতেন। তিনিই তাঁর সঙ্গে বাকিদের যোগাযোগ করিয়ে দেন। জানান প্রত্যেকের বেশ শক্তপোক্ত রাজনৈতিক দাপট আছে।

অভিযোগ সেই ওঠাবসা কাজে লাগিয়ে জগদীশকে সরকারি কমিশনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ওই ধরনের কোনও পদ পাইয়ে দেবেন বলে আশ্বাস দেওয়া হয়। পদের নেশায় আসক্ত হয়ে ৫ লক্ষ টাকা ক্যাশ এবং ২০ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দেন জগদীশ। 

নায়িকার বাবার কথায়, ২৫ লক্ষ টাকা দেওয়ার পরেও তিনি কোনও চাকরি পাননি। ওদিক থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সুদ সমেত টাকা ফেরত পেয়ে যাবেন। কিন্তু ফলাফল লবডঙ্কা। তার পরপরই পুলিশে যান দিশার পুলিশবাবা।


```