Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জীবনকৃতি সম্মাননা পাচ্ছেন ধৃতিমান! সত্যজিতের ছবির নায়ককেই বেছে নিল ডব্লিউবিএফজেএ

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই সিনেমা জগতের বর্ষসেরাদের পুরস্কৃত করতে চলেছে ডব্লিউবিএফজেএ বা ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (WBFJA)। আগামী ৮ জানুয়ারি শহরেরই একটি পরিত্যক্ত সিনেমাহলে হতে চলেছে এই অনুষ্ঠান। যেখানে লাইফটাই

জীবনকৃতি সম্মাননা পাচ্ছেন ধৃতিমান! সত্যজিতের ছবির নায়ককেই বেছে নিল ডব্লিউবিএফজেএ

শেষ আপডেট: 28 December 2022 06:37

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই সিনেমা জগতের বর্ষসেরাদের পুরস্কৃত করতে চলেছে ডব্লিউবিএফজেএ বা ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (WBFJA)। আগামী ৮ জানুয়ারি শহরেরই একটি পরিত্যক্ত সিনেমাহলে হতে চলেছে এই অনুষ্ঠান। যেখানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে (Lifetime Achievement Award) ভূষিত করা হবে বর্ষীয়ান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়কে (Dhritiman Chatterjee)। তিনি এই সম্মাননা গ্রহণ করবেন বলেও কথা দিয়েছেন আয়োজকদের।

'বর্ষসেরায় বর্ষশুরু'- এটাই ডব্লিউবিএফজেএ-র ট্যাগলাইন। প্রতিবারই নতুন বছরের শুরুতে তাঁরা এই অনুষ্ঠান আয়োজন করে থাকেন। তার আগে মঙ্গলবার বিকেলে রবীন্দ্র সদনের কাছে রোটারি সদনে হয়ে গেল তাদের নমিনেশন ঘোষণা। যেখানে চলতি বছরের ১১১টি ছবি থেকে বাছাই করে নেওয়া হয়েছে সেরাদের। এবং সেই নমিনেশন তালিকা প্রকাশের পরই আলাদা করে ঘোষণা করা হয় ধৃতিমানবাবুর নাম।

আয়োজকদের তরফে সংগঠনের সেক্রেটারি শ্রী নির্মল ধর জানান, "চলচ্চিত্র জগতে ধৃতিমান চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। সে কথা মাথায় রেখেই এবছরের সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মাননা তুলে দেওয়া হবে পর্দার 'প্রোফেসর শঙ্কু'র হাতেই।"

এরপর তিনি আরও বলেন যে, "সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে ধৃতিমানবাবু অভিনয় করেছেন। তবে শুধু বাংলা ছবিই তো নয়, তাঁর অভিনয়ে সমৃদ্ধ হয়েছে হিন্দি, মালয়ালাম, এমনকী শ্রীলঙ্কান ছবিও। তাই তাঁকে এমন সম্মান জানাতে পেরে ডব্লিউবিএফজেএ-ও খুশি। উনি এই সম্মান গ্রহণ করবেন বলে কথা দিয়েছেন। আগামী ৮ জানুয়ারি তিনি গোয়া থেকে এসে সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।"

ঋতুপর্ণা-আবিরের প্রেম, অরিন্দম শীলের ‘মায়াকুমারী’ অনেক অজানা কথা বলবে


```