Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রাত জেগে প্রস্তুতি, পরীক্ষা হলে ঘুম! বাস্তবে কতটা লড়াকু অভিষেক?

দুপুরে পরীক্ষা শুরু হতেই প্রশ্নপত্র হাতে নিয়েই ঘুমিয়ে পড়েন অভিষেক। প্রায় ৪৫ মিনিট কেটে যায় সেই অবস্থাতেই। এপ্রিলের তীব্র গরম, ক্লান্তি আর টানা রাত জাগার ফলেই এমনটা হয়েছিল বলে জানান তিনি।

রাত জেগে প্রস্তুতি, পরীক্ষা হলে ঘুম! বাস্তবে কতটা লড়াকু অভিষেক?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 29 March 2026 17:48

দেবারতি চক্রবর্তী

পর্দায় ‘ঋষি’র চরিত্রে জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেতা অভিষেক শর্মা (Abhishek Veer Sharma)। তবে সম্প্রতি নিজের জীবনের এক অভিজ্ঞতা শেয়ার করে চমকে দিলেন অনুরাগীদের। অভিনেতার জীবন মানেই লাইম লাইট। তবে সেই হাসি মুখের পিছনে কত লড়াই লুকিয়ে থাকে, তা হয়তো পর্দার সামনে বসে থাকা দর্শকেরা অনুমাণ করে উঠতে পারেন না। দ্য ওয়াল-এ সেই কঠিন লড়াইয়ের এক ছোট্ট কাহিনি শোনালেন অভিনেতা। 

কথা প্রসঙ্গে অভিষেক জানান, একসময় তিনি অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্টের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সূত্রে পড়াশোনার জন্য পাটনায় থাকতেন, আর তাঁর পরীক্ষাকেন্দ্র সেবার পড়েছিল গয়াতে। পরীক্ষার আগের রাতটা প্রায় পুরোটা জেগেই কাটান তিনি, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। 

পরের দিন ভোরে ট্রেনে করে গয়া যাওয়ার কথা থাকলে সেখানেই বিপত্তি ঘটে। অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারেননি তিনি। পরে অনুরোধ করে কোনওমতে একটি ট্রেনে উঠতে পারলেও মেলেনি বসার জায়গা। বরং ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে পুরো পথ যাত্রা করেন তিনি। সারারাত ঘুম নেই, তার উপর দীর্ঘ সময় দাঁড়িয়ে যাত্রা, শরীরে তখন ক্লান্তি। সব মিলিয়ে শারীরিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন অভিষেক।

এরপরই ঘটে সেই ঘটনা। দুপুরে পরীক্ষা শুরু হতেই প্রশ্নপত্র হাতে নিয়েই ঘুমিয়ে পড়েন অভিষেক। প্রায় ৪৫ মিনিট কেটে যায় সেই অবস্থাতেই। এপ্রিলের তীব্র গরম, ক্লান্তি আর টানা রাত জাগার ফলেই এমনটা হয়েছিল বলে জানান তিনি।

তবে হাল ছাড়েননি। কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেলে নিজেকে সামলে নেন। চোখে-মুখে জল দিয়ে আবার পরীক্ষায় মন দেন এবং বাকি সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করেন। অবাক করার মতো বিষয়, এত কিছুর পরেও তিনি যথেষ্ট ভালই ফল করতে পেরেছিলেন।

অভিনেতার এই অভিজ্ঞতা যেন একটাই কথা মনে করিয়ে দেয়, প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ও মানসিক জোর থাকলে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব।


```