Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ঐশ্বর্যার রাগ ভাঙাচ্ছেন নাকি অভিষেক? হঠাৎ স্ত্রীকে ‘অশেষ ধন্যবাদ’ কেন বললেন জুনিয়র বচ্চন?

আমার জন্মের পর মা অভিনয় ছেড়ে দেন কারণ তিনি সন্তানদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন।

ঐশ্বর্যার রাগ ভাঙাচ্ছেন নাকি অভিষেক? হঠাৎ স্ত্রীকে ‘অশেষ ধন্যবাদ’ কেন বললেন জুনিয়র বচ্চন?

অভিষেক-ঐশ্বর্য

শেষ আপডেট: 25 November 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে চলছে লড়াই। অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) অভিনীত সর্বশেষ ছবি ‘আই ওয়ান্ট টু টক’ সমালোচকদের থেকে পেয়ছে প্রচুর প্রশংসা। অনেকে মনে করছেন এই ছবির মাধ্যমে অভিষেকের এক উল্লেখযোগ্য প্রত্যাবর্তন হয়েছে। ছবিতে অভিষেক ‘অসুস্থ’। মেয়ের সঙ্গে বাবার জটিল সম্পর্কের গল্প উঠে আসে। একটি সাম্প্রতিক দেওয়া সাক্ষাৎকারে অভিষেক তাঁর মেয়ে আরাধ্যার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা বলেন। তাঁর জীবনে স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের অটুট সমর্থনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতাও জানান অভিষেক। বাবা অমিতাভ বচ্চন দিনের সমস্ত ব্যস্ততার মধ্যেও কীভাবে তিনি সবসময় তার সন্তানদের জন্য সময় বের করে নেন, তার কথাও বলেন ছেলে অভিষেক।

সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে, অভিষেক বলেন, যে তিনি ছোটবেলায় কখনও একা বোধ করেননি, তাঁর মা জয়া বচ্চন (Jaya Bachchan) জীবনে প্রচুর ত্যাগ করেছেন। তিনি যখন ঠিক করেন সন্তানদের বড় হয়ে ওঠার সঙ্গে থাকবেন, মা জয়া অভিনয়জীবন থেকে দূরে সরে আসেনন।

‘আমার জন্মের পর মা অভিনয় ছেড়ে দেন কারণ তিনি সন্তানদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। আমরা কখনওই অনুভব করিনি যে বাবা আমাদের মধ্যে নেই। কখনও শূন্যতা অনুভব করিনি। আমি মনে করি গোটা দিনে কাজ শেষে, আপনাকে রাতে বাড়িতেই ফিরতে হয়।’ বলেন অভিষেক।

‘আই ওয়ান্ট টু টক’ ছবির পরিচালক সুজিত সরকার (Shoojit Sircar) যখন জয়া বচ্চনের কথা উল্লেখ করেব বলেন যে কীভাবে সন্তানদের জন্য জীবনে কত ত্যাগের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, সেই একইভাবে অভিষেক তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর মায়ের অবদানের এক সমান্তরাল রেখা আঁকেন।

অভিষেক বলেন ‘আমি মনে করি আমি পরিবারের এক ভাগ্যবান ব্যক্তি, আমি বাইরে-বাইরে কাজ করতে পারি এটা ভেবেই যে ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) আরাধ্যার (Aaradhya Bachchan) সঙ্গে বাড়িতে রয়েছে, আমি ওকে অশেষ ধন্যবাদ জানাই... তবে আমি মনে করি সন্তানরা এভাবে বিষয়টি দেখে না...তারা আপনাকে পরিবারে তৃতীয় ব্যক্তি হিসাবে নয়, আপনাকে প্রথম ব্যক্তি হিসাবেই দেখে,’

প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রামে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন মা ঐশ্বর্য, কিন্তু  সেই ছবিগুলোতে বাবা অভিষেক বচ্চন অনুপস্থিত ছিলেন।

বাবা হিসাবে তার অভিজ্ঞতার কথা বলেন অভিষেক, ‘সন্তানের অভিভাবক হওয়া আপনাকে ভীষণ অনুপ্রেরণা দেয়। আপনি আপনার সন্তানের জন্য এক পায়ে পাহাড় চড়তেও পারেন। আমি এ কথা সমস্ত মা এবং নারীদের প্রতি গভীর শ্রদ্ধ রেখেই বলছি। কারণ তাঁরা যা সন্তানদের জন্য করে থাকেন তা কেউ পারেন না কিন্তু একজন বাবা যা করেন তা নীরবে, কারণ তাঁরা অনুভূতি প্রকাশ কিংবা প্রদর্শন করতে জানেন না। এই একটিই ত্রুটি যা পুরুষদের মধ্যে আছে। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে সন্তানরা বুঝতে পারে তাঁদের জীবনে বাবার অবদান কতটা ছিল। বাবারা হয়তো ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, কিন্তু তারা সবসময় রয়েছেন।’

অভিষেকের ছোটবেলায় বাবা অমিতাভের (Amitabh Bachchan) আত্মত্যাগের কথাও বলেছিলেন।

“বড় হওয়ার সময় এমন অনেক সপ্তাহে হয়েছে, যে আমি আর বাবাকে দেখতে পাব না, আর তখন তিনি আমার পাশের ঘরে ঘুমোচ্ছেন। আমার, দিদির এবং মাস্টার বেডরুমের দরজা সবসময় খোলা থাকত। বাবা সবসময় আমরা ঘুমোতে যাওয়ার পরে ঘরে আসতেন এবং পরের দিন সকালে আমাদের ঘুম থেকে ওঠার আগেই চলে যেতেন। এক ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও, একবারও এমন হয়নি যে তিনি আমার স্কুলে বার্ষিকী অনুষ্ঠানের দিন কিংবা বাস্কেটবল ফাইনাল, তিনি মিস করেছেন। দিনের শেষে, তিনি সবসময় আমাদের জন্য আছেন।’


```