Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সলমন ইচ্ছা করে সেটে দেরিতে আসতেন, ২০০ ক্রু মেম্বারকে রোদে অপেক্ষা করতে হত: অভিনব কাশ্যপ

অভিনব কাশ্যপের নতুন দাবি! ‘দাবাং’-এর শুটিংয়ে সলমন খানের দেরি করার কারণে ক্রুদের রোদে অপেক্ষা করতে হতো ঘণ্টার পর ঘণ্টা।

সলমন ইচ্ছা করে সেটে দেরিতে আসতেন, ২০০ ক্রু মেম্বারকে রোদে অপেক্ষা করতে হত: অভিনব কাশ্যপ

সলমন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 September 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: ব্লকবাস্টার ছবি ‘দাবাং’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে পরিচালক অভিনব কাশ্যপ অভিনেতা সলমন খানের সঙ্গে কাজ করার তিক্ত অভিজ্ঞতা আবারও তুলে ধরলেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সলমনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। অভিনবের মতে, সলমন প্রায়ই সেটে দেরি করে আসতেন এবং পুরো ইউনিটকে ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করাতেন।

সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ জানান, ‘সিকন্দর’ ছবির পরিচালক এ আর মুরুগাদোসের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘দাবাং’-এর শুটিংয়ের সময় সলমন সন্ধ্যা ৫টায় সেটে আসতেন। এর ফলে দিনের আলোয় শুটিং করার জন্য তারা মাত্র ৩০ মিনিট সময় পেতেন। অভিনব বলেন, “তিনি মানুষকে রোদে, ক্লান্ত অবস্থায় নিজের জন্য অপেক্ষা করাতে ভালবাসতেন।”

অভিনব জানান, সলমন প্রায়ই সেটে আসার পর ভ্যানিটি ভ্যানের বাইরে এক ঘন্টারও বেশি সময় ধরে কফি খেতেন, ফলে আরও সময় নষ্ট হতো। তিনি বলেন, “আমরা দ্রুত কয়েকটা শট নিয়ে নিতাম, আর সেই দিনের মতো শুটিং শেষ হয়ে যেত।”

অভিনব কাশ্যপ একটি ঘটনার কথা বলেন, একবার পাঁচগনিতে ছবির ক্লাইম্যাক্সের শুটিং চলছিল। মুম্বাই থেকে পাঁচগনি আসতে চার ঘন্টার বেশি সময় লাগে। সেখানে প্রায় ২০০ জনের বেশি ক্রু সলমনের জন্য অপেক্ষা করছিলেন। প্রথমে সলমনের টিম জানিয়েছিল তিনি গাড়ি করে আসছেন, কিন্তু দুপুর ২টা নাগাদ তারা জানায় যে সলমন হেলিকপ্টারে আসবেন।

বিকেল ৩টা-৪টে নাগাদ খবর আসে সলমন অবশেষে তার বাড়ি ‘গ্যালাক্সি’ থেকে রওনা হয়েছেন। এরপর বিকেল ৫টার পর যখন অভিনব শুটিং বাতিল করার কথা ভাবছিলেন, তখন একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পান। হেলিকপ্টারটি সেটের উপরে ১৫ মিটার নিচে নেমে আসে।

অভিনব জানান, “এরপর সলমন মাথা বের করে হাত দিয়ে ইশারা করে চলে যান।” অভিনেতা সেদিন শুটিং করবেন না, পরের দিন করবেন—এই সিদ্ধান্ত নিয়ে তিনি সরাসরি হোটেলে চলে যান। অভিনব বলেন, “সেদিন ২০০ জনের বেশি মানুষ সেটে ছিল, সবার পারিশ্রমিক দিতে হয়েছিল। এতে অনেক টাকা নষ্ট হয়।”

অভিনয় জগতের আরও কয়েকজন তারকাও সলমনের সেটে দেরি করে আসার এই অভ্যাসের কথা বলেছেন। অভিনেত্রী গ্রুষা কাপুর ‘জানম সমঝা করো’ ছবির সেটের কথা স্মরণ করে বলেন, সলমন দেরি করে আসায় তিনি খুব বিরক্ত হয়েছিলেন এবং পরিচালকের ওপর রাগ দেখিয়েছিলেন। গ্রুষা বলেন, “টিভি অভিনেতা হিসেবে আমরা সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সেটে থাকতাম।” তিনি জানান, সলমন রাত ৯টায় আসার পর শুটিং হবে কিনা, তা নিয়েই আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, ‘দাবাং’-এর পর থেকে অভিনব কাশ্যপ সলমন খান এবং তার পরিবারের বিরুদ্ধে বারবার অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে পারিশ্রমিক না দেওয়া এবং তার কেরিয়ার নষ্ট করার চেষ্টা।


```