Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

দুবাইয়ে আটকে জয়, ছেলেকে ফেরাতে সরকারের দ্বারস্থ গায়ক অভিজিৎ ভট্টাচার্য

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি লেখেন, দুবাইয়ে ছেলে আটকে থাকায় পরিবার ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছে। একজন বাবা হিসেবে এই সময়টা অত্যন্ত দুশ্চিন্তার বলে উল্লেখ করেন তিনি। ভারতের কেন্দ্রীয় সরকার ও বিদেশ মন্ত্রকের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান গায়ক। 

দুবাইয়ে আটকে জয়, ছেলেকে ফেরাতে সরকারের দ্বারস্থ গায়ক অভিজিৎ ভট্টাচার্য

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 March 2026 14:12

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে চলতে থাকা অস্থিরতার আবহে দুবাইয়ে আটকে পড়েছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya) ছেলে জয় ভট্টাচার্য। ছেলের নিরাপদে দেশে ফেরার জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান অভিজিৎ।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি লেখেন, দুবাইয়ে ছেলে আটকে থাকায় পরিবার ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছে। একজন বাবা হিসেবে এই সময়টা অত্যন্ত দুশ্চিন্তার বলে উল্লেখ করেন তিনি। ভারতের কেন্দ্রীয় সরকার ও বিদেশ মন্ত্রকের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান গায়ক। পোস্টে তিনি প্রধানমন্ত্রী দফতর-সহ একাধিক সরকারি সংস্থাকে ট্যাগও করেন। পরে অবশ্য সেই পোস্টটি মুছে দেন তিনি।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের ঘটনা সামনে আসে। ইজরায়েলের তরফে ‘প্রিভেনটিভ’ হামলার দাবি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনাও বেড়েছে। এর জেরে গোটা পশ্চিম এশিয়ায় অস্থিরতা ছড়িয়েছে এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়েছে। বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় বহু যাত্রী বিপাকে পড়েছেন।

এই পরিস্থিতিতেই দুবাইয়ে আটকে পড়েছেন জয়। ছেলের দ্রুত ও নিরাপদে দেশে ফেরার আশায় রয়েছেন অভিজিৎ ও তাঁর পরিবার।

প্রসঙ্গত, অভিজিৎ ভট্টাচার্য বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার। হাজারের বেশি ছবিতে গেয়েছেন ছয় হাজারেরও বেশি গান। তাঁর একাধিক গান বিবিসি-র ‘টপ ৪০ বলিউড সাউন্ডট্র্যাকস’-এর তালিকাতেও জায়গা করে নিয়েছে।


```