Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ বছর পার 'বজরঙ্গী ভাইজান'-এর, শুটিংয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন আয়ুষ শর্মা

‘বজরঙ্গী ভাইজান’ মুক্তির ১০ বছর পূর্তিতে শ্যুটিংয়ের পুরনো মুহূর্ত ও অভিজ্ঞতা ভাগ করে নিলেন আয়ুষ শর্মা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন BTS ছবি।

 

১০ বছর পার 'বজরঙ্গী ভাইজান'-এর, শুটিংয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন আয়ুষ শর্মা

‘বজরঙ্গী ভাইজান’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 July 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালে মুক্তি পেয়েছিল কবীর খানের পরিচালনায় সলমন খানের সুপারহিট ছবি ‘বজরঙ্গী ভাইজান’। ঠিক সেই বছরই বলিউডে কাজ শুরু করেন অভিনেতা আয়ুষ শর্মা। এবার ছবির দশম বর্ষপূর্তিতে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ও স্মৃতি ভাগ করে নিলেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ বিহাইন্ড দ্য সিন (BTS) ছবি পোস্ট করেন আয়ুষ। সেখানে দেখা যাচ্ছে তাঁকে সলমন খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, ছোট্ট হর্ষালি মালহোত্রা এবং পরিচালক কবীর খানের সঙ্গে। ক্যাপশনে তিনি লেখেন, “আমি কৃতজ্ঞ যে আমার ফিল্মমেকিং যাত্রা শুরু হয়েছিল ‘বজরঙ্গী ভাইজান’-এর সেটে, কবীর স্যারের মত একজন কিংবদন্তি পরিচালকের সঙ্গে। আমি কিছুই জানতাম না, উনি হাতে ধরে শেখালেন সিনেমার বুনিয়াদি বিষয়গুলো।”

তখন থেকেই ফটোগ্রাফির প্রতি আগ্রহ জন্মায় আয়ুষের। কিন্তু ভাল ছবি কীভাবে তোলা যায়, সে বিষয়ে ধন্দ ছিল তাঁর। তখনই সলমন একটি মজার টিপস দেন, বলেন, “ক্যামেরা আমার দিকে তাক করো, ছবি নিজেই ভাল হয়ে যাবে!” এই কথাটিই আজও মনে রেখেছেন আয়ুষ। বলেন, “সত্যিই, তাঁর কাছ থেকে শুধু পর্দার সামনে নয়, পেছন থেকেও অনেক কিছু শিখেছি।”

বর্তমানে কী করছেন আয়ুষ শর্মা?

‘লভযাত্রি’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ এবং সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রুসলান’-এর পর আয়ুষ এবার দেখা দেবেন আসন্ন ছবি ‘মাই পাঞ্জাবি নিকাহ’-তে, যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করছেন সোহেল খান। এটি একটি ফান-ফিলড কমেডি কাহিনি বলে জানা গিয়েছে।


```