Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'খুঁজছিলাম এমন একজনকে যে...' সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন আমিরের প্রেমিকা

দুই মেরুর মানুষ দু'জন। তাহলে কীভাবে প্রেমে পড়লেন? আমির তো বললেনই অনেক কথা। প্রথমবার মুখ খুললেন গৌরি।

'খুঁজছিলাম এমন একজনকে যে...' সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন আমিরের প্রেমিকা

আমির খান ও গৌরি

শেষ আপডেট: 17 March 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: পরিচয় ২৫ বছরের। তখন দু'জনেই দু'জনের মতো করে জীবনকে দেখছেন। বাঁচছেন নিজেদের মতো। আমির চুটিয়ে কাজ ও সংসার করছেন। ২৫ বছর পর তাঁরা যে এক ছাদের তলায় থাকবেন, তা নিশ্চয়ই কল্পনাও করেননি। সেকথাই জানালেন সুপারস্টার। তাঁর ও গৌরির সম্পর্ক নিয়ে আলোচনা করলেন খোলাখুলি। 

২৫ বছরের পরিচিতি হলেও একেবারেই বলিউড ঘেঁষা নন গৌরি। হাতে গুনে আমিরের মোটে দু'টি সিনেমা দেখেছেন। শেষ দুবছর তাঁরা একসঙ্গে থাকছেন কিন্তু দু'বছরে বলিউডের সঙ্গে খুব বেশি পরিচয় করানোর চেষ্টা করেননি অভিনেতা। গৌরির জগত আলাদা। খানিকটা গর্বের ভঙ্গিতেই আমির জানান। বলেন, 'লগন ও দিল চাহতা হ্যায় দেখেছে। আর কিছু না।' 'তারে জমিন পার' দেখানোর ইচ্ছে প্রকাশ করেন সেই সঙ্গে। 

দুই মেরুর মানুষ দু'জন। তাহলে কীভাবে প্রেমে পড়লেন? আমির তো বললেনই অনেক কথা। প্রথমবার মুখ খুললেন গৌরিও। জানালেন, তিনি এমন একজনকে চেয়েছিলেন যিনি বিনয়ী হবেন। যত্ন করবেন ও ভদ্র হবেন। তিন গুন মিলে যাওয়ায় আমিরকে মন দেন। আর আমিরও খুঁজছিলেন শান্তি। মানসিক স্থিরতা। গৌরি তাঁকে সেই জায়গা দেন। 

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরি বর্তমানে আমিরের প্রোডাকশন হাউসে কাজ করছেন। মুম্বইতে একটি স্যাঁলোও চালান। এই সব ছাড়া নিজের ৬ বছরের ছেলে ও আপাতত আমিরকে নিয়েই দিন কাটে। ওই আলাপচারিতায় আমির জানান, ২৫ বছরের পরিচয় দু'বছর আগে প্রেমে পরিণত হয়। তাঁরা দেখা করেন এবং প্রেমে পড়ে যান। তারপর থেকে থাকেন কম-বেশি একসঙ্গেই।

নিজের ৬০ তম জন্মদিনের অনুষ্ঠানে সন্তান, পরিবার এবং বিশেষ বন্ধু শাহরুখ-সলমানের সঙ্গে গৌরির পরিচয় করান আমির। অভিনেতার জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খুশি সকলেই।


```