Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আমিরের পরবর্তী ছবিতেও থাকছেন ফতিমা! ফের তুঙ্গে যুগলের প্রেমের গুঞ্জন

হাল্কা মেজাজের কমেডি ড্রামা ঘরানার এই ছবির নাম এখনও স্থির হয়নি। ছবিটি পরিচালনা করতে পারেন অদ্বৈত চন্দন।

আমিরের পরবর্তী ছবিতেও থাকছেন ফতিমা! ফের তুঙ্গে যুগলের প্রেমের গুঞ্জন

আমির-ফতিমা

শেষ আপডেট: 19 October 2023 14:00

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের সঙ্গে ফতিমা সানা শেখের প্রেমের গুঞ্জন নতুন নয়। ‘দঙ্গল’ মুক্তির পর থেকেই দু’জনের মধ্যে সম্পর্কের খবর ছড়ায় বি টাউনে। এরপর ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিতে আমির-ফতিমার একসঙ্গে অভিনয় ও দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর সেই জল্পনা আরও জোরদার হয়। এবার ফের তাঁদের সম্পর্কের কথা উস্কে দিল আমিরের পরবর্তী ছবির নতুন আপডেট। সূত্রের খবর, ‘সিতারে জামিন পর’ ছবিতে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবি প্রযোজনা করবেন আমির। তারমধ্যেই একটিতে দেখা যাবে ফতিমাকে।

২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিসে ভরাডুবির পর আমির সাময়িকভাবে সিনেমা থেকে বিরতি নেন। তার উপর ২০২৩-এ শাহরুখের পরপর দু’টি ছবি ইন্ডাস্ট্রি হিট ঘোষণার পর আমির-ভক্তরা অপেক্ষায় ছিলেন, তাঁদের প্রিয় অভিনেতা কবে আবার রুপোলি দুনিয়ায় ফিরবেন। অবশেষে দিনকয়েক আগে আমির খান তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জামিন পর’-এর ঘোষণা করেন। যা প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগীদের উচ্ছ্বাসের শেষ নেই। তবে শুধু অভিনয় নয়, আটঘাট বেঁধে ছবির প্রযোজনাতেও নামছেন তিনি।

এবার সেই সিনেমাগুলির একটিতেই অভিনেত্রী ফাতিমা সানা শেখকে নিশ্চিত করেছেন আমির। জানা গিয়েছে, হাল্কা মেজাজের কমেডি ড্রামা ঘরানার এই ছবির নাম এখনও স্থির হয়নি। ছবিটি পরিচালনা করতে পারেন অদ্বৈত চন্দন, যিনি এর আগে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেছিলেন। সেপ্টেম্বরে ছবিটি ঘোষণার পরই এর ফাইনাল চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ফ্লোরে যেতে পারে ছবিটি। তবে মুক্তি কবে পাবে, তা এখনও নিশ্চিত নয়।


```