Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আসল 'রোম্যান্স কিং' তো আমিরই! নিজের তিন-তিনটে সম্পর্ক নিয়ে কী বললেন 'মিস্টার পারফেকশনিস্ট'

শাহরুখের ‘রোম্যান্স কিং’ ট্যাগ প্রসঙ্গে আমির খান বললেন, বাস্তবে তিনিও ভীষণ রোম্যান্টিক।

আসল 'রোম্যান্স কিং' তো আমিরই! নিজের তিন-তিনটে সম্পর্ক নিয়ে কী বললেন 'মিস্টার পারফেকশনিস্ট'

আমির খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 December 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অভিনেতা হিসেবে আমির খান (Aamir Khan) 'মিস্টার পারফেকশনিস্ট' হিসেবে পরিচিত। তাঁর অভিনয় দর্শকমহলে বরাবরই আলাদা গুরুত্ব পেয়েছে। তবে পর্দায় রোম্যান্সের রাজা বলতে একজনকেই বোঝায়, তিনি শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ ধরেই আমির খানকে প্রশ্ন করা হয়, শাহরুখ পর্দায় রোম্যান্স কিং, কিন্তু বাস্তবে আমির খান কি রোম্যান্স কিং?

এই প্রশ্ন শুনে একগাল হেসে আমির খান পাল্টা প্রশ্ন করেন, "আমাকে একটা মানুষ দেখান তো যে রোম্যান্টিক নয়? এই দুনিয়াতে সবাই রোম্যান্টিক। সেভাবেই আমিও ভীষণরকম রোম্যান্টিক।"

নিজের জীবনে তিনটি সম্পর্কের কথা টেনে আমির বলেন, তিনি তাঁর জীবনের তিনটি সম্পর্কেই ভীষণ রোম্যান্টিক ছিলেন এবং এই সম্পর্কগুলো নিয়ে তিনি খুশি ও গর্বিত। প্রথমে রিনা দত্তর সঙ্গে তাঁর সম্পর্ক, এরপর কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবন এবং বর্তমানে গৌরীর সঙ্গে সম্পর্ক, এই সবকিছু তাঁকে জীবনে পরিপূর্ণতা দিয়েছে।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির খান কিছুটা নস্ট্যালজিকও হয়ে পড়েন। প্রথম স্ত্রী রিনা দত্তর সঙ্গে দাম্পত্য জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন, "রিনার সঙ্গে যখন দাম্পত্য জীবনের শুরু, তখন আমার মাত্র একুশ বছর বয়স। আর রিনা তখন উনিশ বছরের। আমরা একসঙ্গে বড় হয়েছি। আমরা একসঙ্গে ষোলো বছর কাটিয়েছি।"

তিনি আরও বলেন, কিরণ রাওয়ের সঙ্গেও তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। তাঁর জীবনে কিরণের অবদানও কম নয়। আর এখন গৌরীর সঙ্গে এই নতুন সম্পর্কেও তিনি ভীষণ খুশি। সবমিলিয়ে, আমিরের কাছে সম্পর্ক একটা আলাদা গুরুত্ব রাখে। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন যে তাঁর জীবনে এমন মানুষদের পেয়েছেন।


```