Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

জুনেইদ কি নেপোটিজমের জোরে সুযোগ পেয়েছে? ছেলেকে নিয়ে কী বললেন আমির

এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে ‘নেপোটিজম’ প্রসঙ্গ উঠতেই তা নিয়ে মুখ খুললেন ‘বলিউডের মিস্টার পারফেকশনিস্ট’।

জুনেইদ কি নেপোটিজমের জোরে সুযোগ পেয়েছে? ছেলেকে নিয়ে কী বললেন আমির

শেষ আপডেট: 22 October 2023 15:15

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের মতো সেলেব্রিটি বাবা থাকার পরেও তাঁর প্রথম পক্ষের ছেলে জুনেইদ বরাবরই লাইমলাইট বিমুখ। যদিও বাবার মতো তাঁরও সিনেমাজগতে পা রাখার ইচ্ছা ছিল। বহু চেষ্টার পর অবশেষে তা সত্যি হতে চলেছে। কিন্তু তা বাবার ক্ষমতার জোরে নয়, একেবারেই নিজের দক্ষতায়। সম্প্রতি এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে ‘নেপোটিজম’ প্রসঙ্গ উঠতেই তা নিয়ে মুখ খুললেন ‘বলিউডের মিস্টার পারফেকশনিস্ট’। একইসঙ্গে বললেন, এই বিষয়টিকে নেপোটিজম না বলে বোকামি বলাই ভাল।

আমির বলেছেন, “যাঁরা ঠিকভাবে অভিনয় করতে পারে না, তাঁদের কাজ দেওয়া আর যে কাজ পারে তাঁকে না নেওয়াকে আমি নেপোটিজম বলি না। বোকামি বলি। আমার ছেলে জুনেইদ সম্প্রতি ওঁর প্রথম ছবির কাজ শেষ করল। এর আগে ও ১৫ বার ১৫টা জায়গা থেকে রিজেক্ট হয়েছে। এতবছর থিয়েটার করার পরেও ও অন্য জায়গায় কাজ চাইতে গিয়েছে। কিন্তু আমার কাছে কোনওদিন কাজ চাইতে আসেনি। আমিও কাজ দেব বলে ডাকিনি। কাস্টিং ডিরেক্টরদের অফিসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত আর সুযোগ পেলে অডিশন দিত।”

এরপর আমির আরও বলেন, “প্রায় ১৫বার অডিশন দেওয়ার পরেও ও যখন ব্যর্থ হয়, তখনও আমায় কিছু জানায়নি। অবশেষে একটা সুযোগ পেয়েছে। আশা করি, দারুণ কাজ করেছে। আমি আমার ছেলের জন্য অনেক জায়গায় ফোন করতেই পারতাম। কিন্তু করিনি। আমি একটা কথা মানি, যে কাজ জানে, সে দেরি করে হলেও সুযোগ পাবেই। আর যে অভিনয় জানে না, তাঁর জন্য যতই চেষ্টা করো না কেন, কিছু হবে না।” ব্যর্থতাই যে সাফল্যের আসল চাবিকাঠি, আমির নিজের বক্তব্যের মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন।


```