Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘মহাভারত’-এ কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে চাই: আমির

বলিউডের ‘পারফেকশনিস্ট’ অমির খান বহুদিন ধরেই মহাভারতের ওপর একটি মেগা প্রজেক্ট করার কথা ভাবছেন। সম্প্রতি এক প্রথম সারির সংবাদ মাধ্যমের সামিটে তিনি ফের জানালেন, এই প্রজেক্ট তাঁর বহু বছরের স্বপ্ন।

‘মহাভারত’-এ কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে চাই: আমির

আমির খান । ছবি: এআই

শেষ আপডেট: 8 May 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘পারফেকশনিস্ট’ অমির খান বহুদিন ধরেই মহাভারতের ওপর একটি মেগা প্রজেক্ট করার কথা ভাবছেন। সম্প্রতি এক প্রথম সারির সংবাদ মাধ্যমের সামিটে তিনি ফের জানালেন, এই প্রজেক্ট তাঁর বহু বছরের স্বপ্ন। “মহাভারত আমার স্বপ্ন, কিন্তু এটা একটা কঠিন স্বপ্ন মহাভারত আপনাকে কখনওই হতাশ করবে না, কিন্তু আপনি মহাভারতকে হতাশ করতে পারেন,” এমনই বললেন অমির।

অভিনেতা জানিয়েছেন, এই প্রজেক্টটি ভিন্ন কিস্তিতে বানানো হবে, এবং স্কেল এত বড় যে বিভিন্ন অংশ পরিচালনার জন্য আলাদা আলাদা পরিচালকও রাখা হতে পারে। তিনি নিজে পরিচালনা করবেন কিনা, তা এখনও চূড়ান্ত নয়।

যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, কোন চরিত্রে অভিনয় করতে চান, অমির খান স্পষ্ট বলেন, ‘কৃষ্ণের চরিত্র আমাকে দারুণভাবে আকর্ষণ করে। আমি ওঁর চরিত্রে খুবই অনুপ্রাণিত। সেটাই আমার পছন্দের।’ তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে এখনই কিছু ঘোষণা করতে রাজি নন, কারণ প্রজেক্টটি খুব বড় এবং পরিকল্পনা এখনও প্রাথমিক স্তরে রয়েছে।

অমির আরও বলেন, এই ছবির কাস্টিং হবে একেবারে চরিত্রের উপযুক্ততার ওপর ভিত্তি করে। ‘যে চরিত্রে যিনি সবচেয়ে মানানসই, তাঁকেই কাস্ট করা হবে,’ তিনি বলেন।

অন্য দিকে অমিরের পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তি পাচ্ছে ২০ জুন। ছবিটি পরিচালনা করেছেন আর.এস. প্রসন্ন এবং এতে অমিরের পাশাপাশি দেখা যাবে জেনেলিয়া ডিসুজাকেও। ছবিতে আরও আছেন—আরুষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিৎ দেশাই, ঋষভ জৈন, নামন মিশ্র সহ আরও অনেকে। মহাভারতের মতো ঐতিহাসিক ও মহাকাব্যিক প্রজেক্ট নিয়ে আমিরের এই উদ্যোগ বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।


```