তিনি বলেন, ‘আমাদের পরিবারও খুব খুশি নয়। আমরা মিথ্যা সুখের অভিনয় করতে চাইনি। কিছু পরিস্থিতি এমন তৈরি হল, যাতে মনে হলো আমাদের সম্পর্ক বদলে গেছে। আমি ভাবলাম, আমি চাইলে দুনিয়াকে মিথ্যা বলতে পারি যে আমি আর কিরণ খুব সুখী। কিন্তু সেটা ঠিক হবে না।’

আমির এবং তাঁর সম্পর্কগুলো।
শেষ আপডেট: 11 June 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: আমির খান এক শো’তে উপস্থিত হয়ে নিজের জীবনের অজানা গল্প শেয়ার করেন। এই অনুষ্ঠানে আমির জানান, কীভাবে এক ‘মহারাষ্ট্র বন্ধ’ তাঁকে অভিনেতা বানিয়ে দিয়েছিল রাতারাতি!
আমির খান বলেন, ‘আমার নাটকের তিন দিন আগে মহারাষ্ট্র বন্ধ ছিল। আমি রিহার্সালে যেতে পারিনি। ফলে, পরিচালক আমাকে নাটক থেকে বের করে দেন। আমি খুব সমস্যায় পড়েছিলাম। ঠিক তখন দু’জন ছেলে এল। তারা আমাকে পুণের একটি ডিপ্লোমা ফিল্মের অফার দিল। আমি বাসে চড়ে সোজা শুটিংয়ে চলে গেলাম।’
তিনি যোগ করেন, “সেই ফিল্মের একজন এডিটর আমাকে দেখে মুগ্ধ হয়ে আরেকটি ফিল্মের প্রস্তাব দেন। সেই ফিল্ম দু’টি দেখে কেতন মেহতা আমাকে ‘হোলি’ ছবিতে নেন। এরপর ‘হোলি’ দেখে মনসুর এবং নাসির সাহাব ঠিক করলেন আমাকে নিয়েই নতুন সিনেমা বানাবেন। সেইভাবেই ‘কায়ামত সে কায়ামত তক’ তৈরি হয়। তাই মহারাষ্ট্র বন্ধ না থাকলে হয়তো আমি আজ অভিনেতাই হতাম না!’
এছাড়াও আমির খান নিজের সন্তানদের নিয়ে মজার বেশ কিছু কথা শেয়ার করেন। তিনি বলেন, “আমার বাচ্চারা আমার কথা শোনেই না! আমাদের প্রজন্মকে মাঝখানে ফেঁসে থাকতে হচ্ছে। আমরা তো আমাদের বাবা-মার কথা শুনতাম। ভেবেছিলাম আমাদের সন্তানরাও শুনবে। কিন্তু আমাদের সময় এল না!’
সম্প্রতি ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আমির খান আবারও বড়পর্দায় ফিরছেন ‘সিতারে জমিন পার’ ছবিতে, যেখানে জেনেলিয়া দেশমুখের সঙ্গে দেখা যাবে তাঁকে। ছবিটি ২০ জুন মুক্তি পেতে চলেছে। বলা হচ্ছে, এটি তাঁর বিখ্যাত ছবি ‘তারে জমিন পর’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল।
সেই ছবির প্রচারে এক খোলামেলা সাক্ষাৎকারে এমন কথা বলেন আমির, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। কথোপকথনের মাঝে আমির হাসতে হাসতে বলেন, ‘বিয়েতে আমি সফল হইনি, কিন্তু ডিভোর্সে আমি সফল!’ আমির খান জানিয়েছেন, এই পুরো প্রক্রিয়াটি তাঁর এবং তাঁর পরিবারের জন্য কতটা কঠিন ছিল। তিনি বলেন, ‘আমাদের পরিবারও খুব খুশি নয়। আমরা মিথ্যা সুখের অভিনয় করতে চাইনি। কিছু পরিস্থিতি এমন তৈরি হল, যাতে মনে হলো আমাদের সম্পর্ক বদলে গেছে। আমি ভাবলাম, আমি চাইলে দুনিয়াকে মিথ্যা বলতে পারি যে আমি আর কিরণ খুব সুখী। কিন্তু সেটা ঠিক হবে না।’
আমির খান ও কিরণ রাও ২০২১ সালে বিবাহবিচ্ছেদ করেন। তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। এর আগে আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। তাঁদের দুই সন্তান — ইরা খান এবং জুনাইদ খান। সম্প্রতি আমির নিজের ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাট্টকে নিজের নতুন সঙ্গী হিসেবে মিডিয়ার সামনে আনেন।
পেশাগত ক্ষেত্রে, আমির আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন ‘সিতারে জমিন পার’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এই ছবি ২০ জুন মুক্তি পেতে চলেছে এবং বলা হচ্ছে, এটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’ (২০১৮)-এর রিমেক।