Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'এই বেজন্মার বিরুদ্ধে রিপোর্ট করো', শ্রীলেখা হঠাৎ এত রেগে গেলেন কেন

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইদানীং সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ। নানা অভিযোগ থেকে এক্সারসাইজ করা বা বাড়ির আড্ডা-- প্রায় সব কিছুর ছবিই তিনি ফেসবুকে পোস্ট করেছেন। এই এত কিছুর মধ্যেই অভিনেত্রী পড়লেন এক বিরক্তিকর ঘটনার মধ্

'এই বেজন্মার বিরুদ্ধে রিপোর্ট করো', শ্রীলেখা হঠাৎ এত রেগে গেলেন কেন

শেষ আপডেট: 1 December 2020 13:59

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইদানীং সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ। নানা অভিযোগ থেকে এক্সারসাইজ করা বা বাড়ির আড্ডা-- প্রায় সব কিছুর ছবিই তিনি ফেসবুকে পোস্ট করেছেন। এই এত কিছুর মধ্যেই অভিনেত্রী পড়লেন এক বিরক্তিকর ঘটনার মধ্যে। এক নাম-না-জানা ব্যক্তি তাঁর বেশ কিছু গ্ল্যামারাস ছবি নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন। প্রথমেই শ্রীলেখার নজরে আসেনি ব্যাপারটা। দীর্ঘদিন ধরেই এই অ্যাকাউন্টে শ্রীলেখার নানা ছবি পোস্ট করা হয়েছে। তবে সে ব্যক্তি শ্রীলেখার নামে অ্যাকাউন্টটি খোলেননি। সেখানে নাম লেখা আছে এক পুরুষ মানুষের। নাম দেবাশিস ঘোষ। একজন পুরুষ অভিনেত্রীর ছবি নিয়ে অ্যাকাউন্ট খুললেন কেন, সেটাই প্রশ্ন এখন সকলের মনে। এই অ্যাকাউন্টের বিষয়ে জানার পর অভিনেত্রী ফেসবুকে রেগে গিয়ে পোস্ট করে লেখেন, "আমার নাম দেবাশিস ঘোষ কবে থেকে হল? এই বেজন্মার বিরুদ্ধে রিপোর্ট করো।" অভিনেত্রীর রেগে যাওয়ার কারণও আছে। তাঁর নামে প্রোফাইল খুলে কী কী কাণ্ড করা যেতে পারে তার বিষয়ে হয়তো তিনি আন্দাজ করতে পারছেন। তাই দ্রুত এই ভুয়ো অ্যাকাউন্টটিকে রিপোর্ট করার অনুরোধ করেছেন তাঁর অনুরাগীদের। সঙ্গে জানিয়েছেন এমন মানুষকে তিনি দায়িত্ব নিয়েই এই ধরনের ভাষায় সম্মোধন করেছেন। বিখ্যাত মানুষদের ছবি, ঠিকানা নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলা এই প্রথম নয়। এর আগে বহুরকম ভাবে সমস্যায় পড়েছেন আরও অনেকে। যেমন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁরাও সেকথা তাঁদের আসল অ্যাকাউন্ট থেকে জানান।‌ এবার শ্রীলেখাও পড়লেন জঘন্য এক সমস্যায়। সাইবার বিভাগে যোগাযোগ করলে সমস্যার সমাধান হতে পারে বলে পরামর্শ দিয়েছেন অনেকেই।

```