
বলিউডের ৬ প্র্যাঙ্কস্টার
শেষ আপডেট: 1 April 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসের প্রথম তারিখ। আজ বোকাদের দিন। বোকা বানানোয় শুধুমাত্র আমজনতার নয়, বলিউড অভিনেতাদেরও জুড়ি মেলা ভার। বলিতারকাদের বোকা বানানোর দিন কিন্তু শুধু একটা দিনেই সীমিত থাকে না, মাঝেমাঝেই তাঁরা সহঅভিনেতাদের বোকা বানান। সহ-অভিনেতাদের ফোন থেকে বিয়ের প্রস্তাব পাঠানো থেকে শুরু করে লাল লঙ্কার পেস্ট দিয়ে গাজরের হালুয়া খাওয়ানো পর্যন্ত, শুটিংয়ের সময় এমন অনেক ঘটনা ঘটিয়েছেন প্রথম সারির তারকারা। এপ্রিল ফুলে, কিছু বলিউড তারকার কথা তুলে ধরা হল, যাঁরা হাসিঠাট্টা এবং প্র্যাঙ্কের জন্য ফিল্ম জগতে দারুণ জনপ্রিয়!