
শেষ আপডেট: 26 October 2023 19:13
দ্য ওয়াল ব্যুরো: অনেকে বলেন রুপোলি পর্দার জগতটা নাকি বাস্তবিকই অনেকটা মহাকাশের মতো। একবার যারা এই জগতে নাম করে ফেলেন হয়তো সেই কারণেই তাঁদের তারকা বলে চেনেন সাধারণ মানুষ। তবে সব তারকা বা জ্যোতিষ্কের আয়ু সমান নয়। কেউ কেউ যেমন মহাবিশ্বের ফর্মুলা মেনে টিকে যান বহু বছর তেমনই অনেকে আবার ধূমকেতু হয়েও ছাপ ফেলে যান এই জগতে। মাত্র একটা দুটো ছবি করে তাঁরা হারিয়ে গেলেও দীর্ঘদিন পর্যন্ত সেই একটা বা দুটো চরিত্রই মানুষের মনে থেকে যায়।