Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ব়্যাম্পে হাঁটার সময়ে পিলার ভেঙে পড়ল মাথায়! মারা গেলেন ২৪ বছরের তরুণী মডেল

দ্য ওয়াল ব্যুরো: চলছিল ফ্যাশন শো, একের পর এক মডেল হাঁটছিলেন র‍্যাম্পে। আচমকাই ঘটে গেল অঘটন। এক মডেলের মাথায় ভেঙে পড়ল লোহার পিলার। আর তাতেই মৃত্যু হল সেই মডেলের। ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে নয়ডাতে। নয়ডার ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে চলছিল

ব়্যাম্পে হাঁটার সময়ে পিলার ভেঙে পড়ল মাথায়! মারা গেলেন ২৪ বছরের তরুণী মডেল

শেষ আপডেট: 12 June 2023 14:47

দ্য ওয়াল ব্যুরো: চলছিল ফ্যাশন শো, একের পর এক মডেল হাঁটছিলেন র‍্যাম্পে। আচমকাই ঘটে গেল অঘটন। এক মডেলের মাথায় ভেঙে পড়ল লোহার পিলার। আর তাতেই মৃত্যু হল সেই মডেলের। ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে নয়ডাতে।

নয়ডার ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে চলছিল ফ্যাশন শো। সেখানেই একজন অংশগ্রহণকারী হিসেবে র‍্যাম্পে হাঁটার কথা ছিল বছর ২৪ এর বংশিকা চোপড়ার।

সেই মতো র‍্যাম্পে হাঁটা শুরু হতেই ঘটে যায় বিপত্তি। সজোরে আলো লাগানোর ভারি লোহার পিলার ভেঙে পড়ে বংশিকার মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

দেখুন ভিডিও।

https://twitter.com/AnjaliC16408461/status/1668113961412333569

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, এই ফ্যাশন শো-এর জন্য আয়োজকদের তরফ থেকে কোনোরকম অনুমতিই নেওয়া হয়নি প্রশাসনের কাছ থেকে। বংশিকার পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

জওয়ানের স্ত্রীকে বিবস্ত্র করে মারধোর! পুলিশ বলল, ‘বানানো গল্প’


```