Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

আমরা আর যশ চোপড়ার ছবির মতো ভালোবাসতে পারিনা: প্রীতি

দ্য ওয়াল ব্যুরো:  সত্যি ভালোবাসা জীবনে শুধু একবারই আসে। আর যখন আসে তখন কোনও ঈশ্বর বা খুদা সেই ভালোবাসাকে ব্যর্থ হতে দেয় না। বলেছিল বীর প্রতাপ সিং। ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার। সেই পাকিস্তানি জারা হায়াত খানের প্রেমে পড়ে চলে গিয়েছিলেন পাকিস্

আমরা আর যশ চোপড়ার ছবির মতো ভালোবাসতে পারিনা: প্রীতি

শেষ আপডেট: 12 November 2018 15:50

দ্য ওয়াল ব্যুরো:  সত্যি ভালোবাসা জীবনে শুধু একবারই আসে। আর যখন আসে তখন কোনও ঈশ্বর বা খুদা সেই ভালোবাসাকে ব্যর্থ হতে দেয় না। বলেছিল বীর প্রতাপ সিং। ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার। সেই পাকিস্তানি জারা হায়াত খানের প্রেমে পড়ে চলে গিয়েছিলেন পাকিস্তান। আর সেখানেই মিথ্যে মামলায় জড়িয়ে জেল হয় তার। ২০০৪ সালে যশ চোপড়ার ছবি ‘বীর জারা’ তে। কিন্তু বীরের মতো অমন ভালোবাসা সত্যিই কি আসে আর আমাদের জীবনে? নাকি বদলানো সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে প্রেমও? ‘বীর জারা’র জারা, যশ চোপড়ার সেই ছবির নায়িক প্রীতি জিনটা কিন্তু মনে করছেন সত্যিই যশ চোপড়ার সিনেমার মতো ভালোবাসা দুর্লভ আজ। বলছেন, আমরা কেউ আর যশ চোপড়ার ছবির মতো ভালোবাসতে পারি না। https://www.instagram.com/p/BqESMwFgLt3/?utm_source=ig_web_copy_link ২০০৪ এর পর কেটে গিয়েছে দীর্ঘ চোদ্দ বছর।  সোমবার ‘বীর জারা’র চোদ্দ বছর পূর্তি  নিয়ে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছেন প্রীতি। সেখানেই লিখেছেন এমন কথা। বলেছেন বীর জারা হল একটা কালোত্তীর্ণ, পরিমিত, উৎসাহ দেওয়া, হৃদয়পূর্ণ ছবি। ‘দিল তো পাগল হ্যায়’, ‘যব তক হ্যায় জান’, ‘সিলসিলা’ কিংবা ‘চাঁদনি’র মতো প্রেমের সিনেমা বানানো হিন্দি ছবির জনপ্রিয় নির্দেশক যশ চোপড়া। ‘দিওয়ার’ কিংবা ডর-এর মতো প্রসিদ্ধ সিনেমার পাশাপাশি তিনি বিখ্যাত ছিলেন তাঁর সিনেমায় কালোত্তীর্ণ প্রেমের গল্প বলার জন্য। সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন প্রীতি জিনতা।

```