Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

‘আমি চাই পুরুষদেরও পিরিয়ড হোক’, রশ্মিকার এমন ইচ্ছে শুনে তোলপাড় নেটপাড়া!

‘আমি চাই পুরুষদেরও পিরিয়ড হোক’—এক সাক্ষাৎকারে এমনই চমকপ্রদ মন্তব্য করলেন রশ্মিকা মন্দানা।

‘আমি চাই পুরুষদেরও পিরিয়ড হোক’, রশ্মিকার এমন ইচ্ছে শুনে তোলপাড় নেটপাড়া!

রশ্মিকা মন্দানা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 November 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী বিনোদন জগৎ থেকে বলিউড, নিজের অভিনয়ের জোরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তাঁকে 'ন্যাশনাল ক্রাশ'ও বলা হয়। সাধারণত বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য রীতিমতো ঝড় তুলেছে নেটপাড়ায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশ্মিকাকে হোস্ট একটি অপ্রত্যাশিত প্রশ্ন করেন: "আপনার কি কখনও মনে হয়েছে যে, মহিলাদের প্রতি মাসে হওয়া ঋতুচক্র পুরুষদেরও হওয়া উচিত?"

এই প্রশ্নের উত্তরে রশ্মিকা এক মুহূর্ত দেরি না করে বলেন, “হ্যাঁ, অবশ্যই চাই এমনটা হোক।”

রশ্মিকার এই উত্তর প্রকাশ্যে আসার পরই নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। নেটিজেনরা এই মন্তব্যের সমালোচনা করতে গিয়ে দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। এক পক্ষ নায়িকার প্রশংসা করে বলছেন যে, "রশ্মিকা সবসময় মনের কথা বলেন, তাঁর কথায় কোনও লুকোছাপা নেই।"

অন্যদিকে, তীব্র বিরোধিতা করে অন্য পক্ষ বলছে যে, "রশ্মিকা এই মন্তব্যের মাধ্যমে প্রকৃতিবিরুদ্ধ কথা বলেছেন এবং তাঁর যুক্তির কোনো ভিত্তি নেই।" যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই বিতর্কের মধ্যেও রশ্মিকার কেরিয়ার গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর হরর-থ্রিলার ঘরানার ছবি 'থামা', যা দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে, শীঘ্রই মুক্তি পেতে চলেছে নায়িকার নতুন ছবি 'গার্লফ্রেন্ড'।

তবে পেশাগত জীবনের চেয়েও বেশি আলোচনায় তাঁর ব্যক্তিগত জীবন। গুঞ্জন অনুযায়ী, রশ্মিকা গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং আগামী ২৬ ফেব্রুয়ারি দক্ষিণী তারকা বিজয় দেবরাকোণ্ডার সঙ্গে তাঁর সাত বছরের প্রেমের শুভ পরিণতি হতে চলেছে। শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরে। 'অ্যানিম্যাল' এবং 'পুষ্পা'-এর সাফল্যের পর রশ্মিকাকে নিয়ে এই উন্মাদনা আরও বেড়েছে। যদিও এই দুই তারকা প্রেমের গুঞ্জন নিয়ে বরাবরই স্পিকটি নট থেকেছেন।


```