Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'শাবানাকে চুমু খাওয়ার পরেই আমি...' নব্বইয়ে এসেও চরম 'রোম্যান্টিক' ধর্মেন্দ্র

নব্বইয়ের ঘরে পৌঁছেও মনটা একেবারেই তরতাজা। ধর্মেন্দ্রর জীবনের রঙ আজও ফিকে হয়নি। সময়ের সঙ্গে বয়স বেড়েছে ঠিকই, তবে ভালবাসার রং বা রোম্যান্সের আবেগ এতটুকু ম্লান হয়নি তাঁর মনে।

'শাবানাকে চুমু খাওয়ার পরেই আমি...' নব্বইয়ে এসেও চরম 'রোম্যান্টিক' ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র ও শাবানা আজমি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের ঘরে পৌঁছেও মনটা একেবারেই তরতাজা। ধর্মেন্দ্রর জীবনের রঙ আজও ফিকে হয়নি। সময়ের সঙ্গে বয়স বেড়েছে ঠিকই, তবে ভালবাসার রং বা রোম্যান্সের আবেগ এতটুকু ম্লান হয়নি তাঁর মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই কথাই স্পষ্ট করে জানালেন। ‘রকি ও রানি কি প্রেম কাহিনি’-র একটি দৃশ্য নিয়ে চর্চা শুরু হলে হাসতে হাসতেই নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন বর্ষীয়ান অভিনেতা।

শাবানা আজমির সঙ্গে পর্দায় চুম্বনের দৃশ্য ছিল ‘রকি ও রানি...’-তে। তা নিয়ে রীতিমতো সাড়া পড়ে যায় দর্শক ও সোশ্যাল মিডিয়ায়। এই নিয়েই প্রশ্ন করা হলে ANI-কে ধর্মেন্দ্র বলেন, “রোম্যান্সের তো কোনও বয়স হয় না! আমি তো রণবীরকে বলেছিলাম— তুই তো এত কিস সিন করিস পর্দায়, দেখ, আমি একটা করেই বাজিমাত করে দিলাম! এটাই তো আমার ম্যাজিক।”

ধর্মেন্দ্রর মতে, সিনেমার সেই মুহূর্ত ছিল নিছক কোনও চমক নয়, বরং একটা আবেগের বহিঃপ্রকাশ। তিনি বলেন, “আমার চরিত্রটা অনেকটা দেবদাসের মতো। যে মানুষটা তার প্রেমকে হারিয়ে ফেলে, তাকে বছর পর আবার চোখের সামনে দেখে— তখন তো আবেগ আর আটকে রাখা যায় না। সেটাই তো প্রেম, সেটাই তো জীবন।”

Dharmendra says kiss with Shabana Azmi wasn't forcefully put into Rocky Aur  Rani Kii Prem Kahaani: 'No age for romance' | Bollywood - Hindustan Times

রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এক ধনী পাঞ্জাবি পরিবার ও এক উচ্চমধ্যবিত্ত বাঙালি পরিবারের মধ্যে সাংস্কৃতিক সংঘর্ষ এবং প্রেমের লড়াই নিয়েই ছবির কাহিনি। ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী-সহ ছবির কাস্ট ছিল বড় আকর্ষণ। তবে দর্শক সবচেয়ে বেশি যে মুহূর্তে চমকে গিয়েছিলেন, তা নিঃসন্দেহে ছিল ধর্মেন্দ্র-শাবানার সেই ‘চুম্বনের’ দৃশ্য।


```