Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অক্ষয়ের সঙ্গে কাজ করতে পারব না', হঠাৎ কেন একথা বললেন শাহরুখ?

বলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান এবং অক্ষয় কুমার—দু’জনেরই রয়েছে প্রচুর ফ্যান। বহু দিন ধরেই দর্শকরা চাইছেন, একসঙ্গে কোনও প্রজেক্টে অভিনয় করুন এই দুই তারকা। 

'অক্ষয়ের সঙ্গে কাজ করতে পারব না', হঠাৎ কেন একথা বললেন শাহরুখ?

শাহরুখ খান এবং অক্ষয় কুমার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান এবং অক্ষয় কুমার—দু’জনেরই রয়েছে প্রচুর ফ্যান। বহু দিন ধরেই দর্শকরা চাইছেন, একসঙ্গে কোনও প্রজেক্টে অভিনয় করুন এই দুই তারকা। কিন্তু সেটা হয়তো আর কখনও সম্ভব নয়। অন্তত শাহরুখ খানের বক্তব্যে সে রকমই ইঙ্গিত মিলেছে।

একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘‘আমি যখন ঘুমোতে যাই, অক্ষয় তখন ঘুম থেকে ওঠেন। ওঁর দিনটা খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি যখন কাজ শুরু করি, তখন ও শুটিং সেরে বাড়ি চলে যায়। ও অনেক বেশি সময় ধরে কাজ করতে পারে। আমি রাতের দিকে কাজ করতে ভালবাসি, কিন্তু বেশির ভাগ লোকই রাতে শুটিং করতে চায় না।’’

তিনি আরও বলেন, “অক্ষয়ের সঙ্গে কাজ করলে অবশ্যই মজা হবে। কিন্তু সমস্যা হল, আমরা সেটে একসঙ্গে সময় কাটাতে পারব না। ও যখন বেরোবে, আমি ঢুকব।”

এর আগে একটি সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি বছরে ৩-৪টি ছবি করতে পারবেন, যেভাবে অক্ষয় কুমার করে থাকেন? উত্তরে শাহরুখ জানান, “আমি ওর মতো তাড়াতাড়ি উঠতে পারি না, তাই সম্ভব নয়।”

তবে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে ২০২৬-এর শেষ ত্রৈমাসিকে। সেই সময়েই মুক্তি পাবে শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা খান। ছবির অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপূর, অর্জাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা প্রমুখ।
 


```