Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওড়িশার সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় KIIT, প্রথমবারেই কিউএস র‍্যাঙ্কিংয়ে নজরকাড়া সাফল্য

ওড়িশার সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রতিষ্ঠানকেই শীর্ষ স্থান দেওয়া হয়েছে। একুশ বছর আগে যাত্রা শুরু করা এই 'নবীন' প্রতিষ্ঠান এখন আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী।

ওড়িশার সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় KIIT, প্রথমবারেই কিউএস র‍্যাঙ্কিংয়ে নজরকাড়া সাফল্য

কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি

শেষ আপডেট: 20 June 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক উচ্চশিক্ষার মঞ্চে নতুন পালক ওড়িশার কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির (KIIT) মুকুটে। বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ (QS World University Rankings) প্রথমবার অংশগ্রহণ করেই ভারতের নামজাদা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নবম স্থান এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ৫৫ নম্বর স্থান দখল করেছে কেআইআইটি (KIIT)।

এছাড়াও ওড়িশার সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রতিষ্ঠানকেই শীর্ষ স্থান দেওয়া হয়েছে। একুশ বছর আগে যাত্রা শুরু করা এই 'নবীন' প্রতিষ্ঠান এখন আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী।

কিউএস-এর তরফে প্রকাশিত ২০২৬ সালের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১৫০০-এর বেশি নামী বিশ্ববিদ্যালয়কে একাধিক মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • শিক্ষাগত খ্যাতি (Academic Reputation)
  • নিয়োগকারীর দৃষ্টিকোণ (Employer Reputation)
  • শিক্ষক-ছাত্র অনুপাত (Faculty-Student Ratio)
  • প্রতিটি শিক্ষকের গবেষণাপত্রের মান ও প্রভাব (Citations per Faculty )
  • আন্তর্জাতিক শিক্ষক ও ছাত্রের উপস্থিতি (International Faculty & Student Ratio)
  • আন্তর্জাতিক গবেষণা সংযোগ (International Research Network )
  • পড়াশোনার পরে চাকরির সম্ভাবনা (Employment Outcomes)
  • টেকসই উন্নয়নের দৃষ্টিভঙ্গি (Sustainability )

এই সবক'টি ক্ষেত্রেই যথেষ্ট ভাল ফলাফল করে নিজেকে প্রমাণ করেছে কেআইআইটি (KIIT)।

কেআইআইটি ও কেআইএসএস-এর প্রতিষ্ঠাতা ড. অচ্যুত সামন্ত এই অসামান্য সাফল্য প্রসঙ্গে বলেন, “এই স্বীকৃতি আমাদের কঠোর পরিশ্রম, সামাজিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক সংযোগের ফল। কেআইআইটি মাত্র ২১ বছরের একটি প্রতিষ্ঠান, অথচ বহু পুরনো নামকরা বিশ্ববিদ্যালয়কেও আমরা ছাপিয়ে গিয়েছি। আমি আমাদের সকল শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই।”

গোটা সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. সামন্তের দূরদর্শিতাকেই কুর্নিশ জানিয়েছেন। সকলেরই বক্তব্য তাঁর নেতৃত্বেই ওড়িশা আজ আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রের মানচিত্রে উজ্জ্বল।


```