Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Govt Job: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন? একগুচ্ছ শূন্যপদে লোক নেবে এই সংস্থা, আবেদন করুন শিগগির

হাতে খুব বেশি সময় নেই। সমস্ত নিয়ম নেমে আবেদন করুন এখনই। ফি জমা দেওয়া যাবে চলতি মাসের শেষ পর্যন্ত।

Govt Job: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন? একগুচ্ছ শূন্যপদে লোক নেবে এই সংস্থা, আবেদন করুন শিগগির

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 June 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের বিভিন্ন শাখায় অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪,৫০০টি শূন্যপদ পূরণ করা হবে।

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ২৩ জুন, ২০২৫। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন, ২০২৫। পরীক্ষা হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে (৩১ মে, ২০২৫ অনুযায়ী)। পাশাপাশি, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS) পোর্টালে নাম থাকতে হবে।

নিযুক্তির সময়সীমা

অ্যাপ্রেন্টিস পদে নিযুক্তির মেয়াদ ১২ মাস নির্ধারিত।

আবেদন ফি

আবেদন ফি বিভিন্ন ক্যাটাগরির জন্য আলাদা নির্ধারিত হয়েছে-

  • PwBD প্রার্থীদের জন্য: ৪০০ টাকা
  • এসসি/এসটি/মহিলা/ইডব্লুএস প্রার্থীদের জন্য: ৬০০ টাকা
  • অন্যান্য সকল প্রার্থীর জন্য: ৮০০ টাকা

সকল ফি-র ক্ষেত্রেই ১৮% জিএসটি দিতে হবে। আবেদন ফি শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে এবং এটি ফেরতযোগ্য নয়।

বাছাই প্রক্রিয়া

  • অনলাইন পরীক্ষা হবে, যা বিএফএসআই সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া পরিচালনা করবে।
  • সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষার জ্ঞান যাচাই করা হবে।
  • অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীদের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিএফএসআই এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আগ্রহী প্রার্থীদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে তবেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না।


```