Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পাঠান থেকে ওপেনহেইমার, উইকিপিডিয়ায় কী কী টপিক এখন ট্রেন্ডিং? পেজভিউ চমকে দেবে

উইকিপিডিয়ায় কোন কোন টপিক বেশি সার্চ হচ্ছে?

পাঠান থেকে ওপেনহেইমার, উইকিপিডিয়ায় কী কী টপিক এখন ট্রেন্ডিং? পেজভিউ চমকে দেবে

শেষ আপডেট: 6 December 2023 16:21

দ্য ওয়াল ব্যুরো: চ্যাটজিপিটি থেকে ওপেনহেইমার, বলি অভিনেতা থেকে হলিউড স্টার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিশ্বকাপ ক্রিকেট, মোদী-মমতা কিংবা অমিতাভ বচ্চন-প্রসেনজিৎ--কার খবর জানতে চান আপনি? বিশ্বের ভার্চুয়াল লাইব্রেরিতে প্রখ্যাতদের সব খবর যেখানে এক ক্লিকে পাওয়া যায় তার নাম উইকিপিডিয়া। জনপ্রিয়তায় এই নাম তুঙ্গে। প্রতি বছরই উইকিপিডিয়ায় কিছু টপিক থাকে ট্রেন্ডিং। মানে কমবেশি সকলেই সেই টপিকগুলো সার্চ করে। এ বছর উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি কোন কোন টপিক সার্চ হচ্ছে জানেন?

শুনলে অবাক লাগবে উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি যে আর্টিকল পড়ছেন লোকজন তার নাম চ্যাটজিপিটি। মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এখন সবচেয়ে বেশি সার্চ হচ্ছে। এ বছর কম করেও উইকিপিডিয়ায় ৮৪০ কোটির বেশি সার্চ হয়েছে। তার মধ্যে ২৫টি টপিক ট্রেন্ডিং। সেখানে ওপেনহেইমার থেকে চ্যাটজিপিটি সব আছে। আর ওই ২৫টি প্রবন্ধের পেজভিউও চমকে দেওয়া মতো। এক একটি আর্টিকল কোটি কোটি বার খোলা হয়েছে। হলিউড সিনেমা শুধু নয়, বলিউডের পাঠান, জওয়ানের মতো সিনেমাও বিশ্বজুড়ে সার্চ হচ্ছে। এইসব সিনেমা নিয়ে লেখা আর্টিকলের পেজভিউ দেখলে চোখ কপালে উঠবে।

উইকিপিডিয়ায় কোন কোন টপিক বেশি সার্চ হচ্ছে?

ওপেনহেইমার থেকে চ্যাটজিপিটি, চলুন জেনে নেওয়া যাক উইকিপিডিয়ায় কোন কোন টপিক সবচেয়ে বেশি সার্চ হচ্ছে।

চ্যাটজিপিটি—পেজভিউ ৪৯ কোটি ৪৯০

২০২৩ সালের মৃত্যুহার—পেজভিউ ৪২ কোটি

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ—পেজভিউ ৩৮ কোটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পেজভিউ—৩২ কোটি

ওপেনহেইমার (সিনেমা), পেজভিউ—২৮ কোটি

ক্রিস্চিয়ানো রোনাল্ডো ১৭ কোটি পেজভিউ

লায়োনেল মেসি ১৬ কোটি পেজভিউ

প্রিমিয়ার লিগ ১৬ কোটি পেজভিউ

জওয়ান (সিনেমা) ২৭ কোটি পেজভিউ

পাঠান (সিনেমা) ১৯ কোটি পেজভিউ

বার্বি (সিনেমা) ১৮ কোটি পেজভিউ

অবতার: দ্য ওয়ে অব ওয়াটার ১৪ কোটি পেজভিউ

গার্ডিয়ান অব গ্যালাক্সি ৩ ১৩ কোটি পেজভিউ


```