Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে, প্রকাশিত দিনক্ষণ

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত পরীক্ষা চলবে। সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি দেখতে পারবেন। 

সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে, প্রকাশিত দিনক্ষণ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 November 2024 07:25

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে। আর দ্বাদশ শ্রেণির শুরু হবে ঠিক দু'দিন পর ১৭ তারিখ থেকে। দশম শ্রেণির পরীক্ষা মার্চ মাস শেষ হলেও দ্বাদশের পরীক্ষা চলবে এপ্রিল পর্যন্ত। দুই শ্রেণির পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হয়েছে। 

সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, দশম শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৮ মার্চ। আর বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত পরীক্ষা চলবে। সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি দেখতে পারবেন। 

কীভাবে এই পূর্ণাঙ্গ সূচি ডাউনলোড করা যাব তাও জানিয়েছে সিবিএসই কর্তৃপক্ষ। প্রথমে তাঁদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর 'মেইন ওয়েবসাইট লিঙ্ক'-এ ক্লিক করতে হবে। নতুন পেজ খুললে সেখানে 'ডেট শিট ফর ক্লাস ১০ অ্যান্ড ১২ বোর্ড এক্সাম'-এ ক্লিক করতে হবে। এরপর একটি পিডিএফ খুলবে। সেটা ডাউনলোড করে নিতে হবে। 

১ জানুয়ারি থেকেই দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল শুরু ১৫ ফেব্রুয়ারি। সিবিএসই জানিয়েছে, প্রথমবারের জন্য পরীক্ষাসূচি পরীক্ষার ৮৬ দিন আগে প্রকাশ করা হল। ২০২৪ সালের পরীক্ষার জন্য যে দিনক্ষণ ঘোষণা হয়েছিল তার থেকেও ২৩ দিন আগে এই পরীক্ষার সূচি ঘোষিত হয়েছে। 


```