Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাহ উস্তাদ, সেদিন জাকিরের তবলায় সঙ্গত দিয়েছিলেন সচিন! ভাইরাল ভিডিও

গত ২ সপ্তাহ ধরে ভারতের এই তবলা মায়েস্ত্রো সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

বাহ উস্তাদ, সেদিন জাকিরের তবলায় সঙ্গত দিয়েছিলেন সচিন! ভাইরাল ভিডিও

জাকির হুসেন এবং সচিন তেন্ডুলকর

শেষ আপডেট: 16 December 2024 10:38

দ্য ওয়াল ব্যুরো : 'ছন্দপতন' ভারতীয় সঙ্গীতজগতে। ভারতের প্রখ্যাত তবলাবাদক জাকির হুসেন। ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার তাঁর পরিবারের তরফে একথাই জানানো হয়েছে।

জাকিরের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২ সপ্তাহ ধরে ভারতের এই তবলা মায়েস্ত্রো সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে (একধরনের শ্বাসকষ্ট) ভুগছিলেন অনেকদিন ধরেই। এমনকী, তাঁকে সম্প্রতি ICU-তে নিয়ে যাওয়া যায়। কিন্তু, কোনও শারীরিক উন্নতি লক্ষ্য করা যায়নি।

জাকিরের বোন খুরশিদ আউলিয়া নিশ্চিত করেছেন, 'জাকিরের প্রয়াণ যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। ইতিমধ্যে তাঁর ভেন্টিলেশন মেশিন খুলে নেওয়া হয়েছিল। সান ফ্রান্সিসকোর সময় অনুসারে বিকেল ৪টে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওটি ২০১১ সালের। দেখা যাচ্ছে, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তবলা বাজাচ্ছেন জাকির হুসেন। তাঁকে সঙ্গত দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের ব্যাটিং মায়েস্ত্রো সচিন তেন্ডুলকর। এই 'যুগলবন্দি' ভারতীয় শ্রোতাদের কাছে এক দুর্লভ প্রাপ্তি, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

দেখে নিন সেই ভিডিও :

সচিনের খুব কাছের মানুষ ছিলেন জাকির হুসেন। দুজনেই একে অপরের শিল্পে মুগ্ধ ছিলেন। সচিনের মুখে ইতিপূর্বে বহুবারই জাকিরের প্রশংসা শুনতে পাওয়া গিয়েছে। এই ভিডিওয় সচিনকেও তবলা বাজাতে দেখা গিয়েছে। তিনি যে জাকিরের পাশে বসে তবলা বাজানোর দুঃসাহস দেখিয়েছেন, সেটার প্রশংসাই সবাই করেছে।

জাকিরের প্রয়াণে দেশের সংস্কৃতিতে এক নক্ষত্রপতন হয়েছে। রেখে গেলেন স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং দুই মেয়ে - আনিশা কুরেশি এবং ইসাবেলা কুরেশিকে। ১৯৫১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন জাকির হুসেন। তাঁর বাবার ছিলেন কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা। ভারতীয় সংস্কৃতিতে জাকিরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


```