Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডিভোর্সের পথে ধনশ্রী-চাহাল? স্ত্রী'র যাবতীয় ছবি ডিলিট করলেন যুজবেন্দ্র!

এর আগেও যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার ডিভোর্স নিয়ে একাধিক গুঞ্জন ছড়িয়েছিল।

ডিভোর্সের পথে ধনশ্রী-চাহাল? স্ত্রী'র যাবতীয় ছবি ডিলিট করলেন যুজবেন্দ্র!

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা

শেষ আপডেট: 4 January 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। এবার সেই বিতর্কে ঘৃতাহুতি করলেন ধনশ্রী এবং যুজবেন্দ্র নিজেরাই। ইতিমধ্যে তাঁরা একে অপরকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন।

যাবতীয় ছবি ডিলিট করলেন যুজবেন্দ্র

ভারতীয় ক্রিকেট দলের এই পাওয়ার কাপল ইতিমধ্যে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। এখানেই শেষ নয়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর যাবতীয় ছবিও ডিলিট করে দিয়েছেন যুজি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সমর্থকরা আশঙ্কা করছেন, হয়ত তাঁরা বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। যদিও এই ডিভোর্সের ব্যাপারে যুজবেন্দ্র কিংবা ধনশ্রী, কেউই কোনও বিবৃতি দেননি।

এনডিটিভি-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়াকে নাকি ঘনিষ্ঠ সূত্র এই খবরটি কনফার্ম করেছে। বিবাহ বিচ্ছেদের গুঞ্জন একেবারে সত্যি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কিন্তু, কী কারণে এই ডিভোর্স হচ্ছে, সেই ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানতে পারা যায়নি। কিন্তু, তাঁরা যে অনেকদিন ধরেই একে অপরের থেকে দুরত্ব বজায় রাখছিলেন, সেটা দিনের আলোর মতো স্পষ্ট ছিল।

এটা প্রথমবার নয়। এর আগেও যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার ডিভোর্স নিয়ে একাধিক গুঞ্জন ছড়িয়েছিল। প্রত্যেকেই তাঁদের ব্যাপারে আলোচনা করতে শুরু করেছিলেন। সেইসময় যুজবেন্দ্র যাবতীয় কথাবার্তা গুজব বলে উড়িয়ে দেন। পাশাপাশি ধনশ্রীকে নিয়ে এমন গুজব না ছড়ানোর জন্য অনুরোধও করেন তিনি। উল্লেখ্য ২০২০ সালের ১১ ডিসেম্বর যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা বিয়ে করেছিলেন।


```