Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম ভারতীয় ওপেনার হিসেবে লিডসে শতরান যশস্বীর, ইতিহাসের পাতায় নাম উঠল তরুণ ক্রিকেটারের

পরিসংখ্যান বলছে, জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডে এর আগে মাত্র চারজন ভারতীয় ব্যাটারই সেঞ্চুরি করেছেন।

 প্রথম ভারতীয় ওপেনার হিসেবে লিডসে শতরান যশস্বীর, ইতিহাসের পাতায় নাম উঠল তরুণ ক্রিকেটারের

যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 20 June 2025 22:24

দ্য ওয়াল ব্যুরো: লিডসে সেঞ্চুরি করে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম অন্তর্ভুক্ত করে নিলেন তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে  ইংল্যান্ডে। এদিন লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচ। টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ভারতকে ব্যাটিং করতে পাঠান। শুরু থেকেই ছন্দে দেখা যায় ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলকে। 

স্কোরবোর্ডে যখন ওপেনিং জুটির রান ৯১ তখন ৭৮ বলে ৪২ রান করে ব্রাইডন কার্সের বলে আউট হন রাহুল। দ্রুত পড়ে আরও একটি উইকেট। এরপরই অধিনায়ক শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে লিডসে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ১৬টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়ে ১৪৪ বলে ১০০ রান করে ইতিহাসে নিজের নাম লিখে ফেলেন যশস্বী।

এর আগে এই মাঠে সর্বোচ্চ ৮৭ রানের রেকর্ড ছিল ফারুখ ইঞ্জিনিয়ারের। তবে বিদেশের মাটিতে এর আগেও সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে এই তরুণের। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজেও সেঞ্চুরি করেছিলেন যশস্বী। অস্ট্রেলিয়াতেও সেই ধারা বজায় রেখেছিলেন। এবার লিডসে। যশস্বীর ঝুলিতে এই মুহূর্তে পাঁচটি সেঞ্চুরি।

পরিসংখ্যান বলছে, জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডে এর আগে মাত্র চারজন ভারতীয় ব্যাটারই সেঞ্চুরি করেছেন। এরা হলেন, মুরলী বিজয় (২০১৪ সালে ১৪৬), বিজয় মঞ্জরেকর (১৯৫২ সালে ১৩৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৬ সালে ১৩১) ও সন্দীপ পাটিল (১৯৮২ সালে অপরাজিত ১২৯)। পঞ্চম ব্যাটার হিসেবে সেই তালিকায় ঢুকে পড়লেন যশস্বী জয়সওয়াল।

তবে সেঞ্চুরি করার কিছু পরেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হয়ে ফিরে যান যশস্বী (১৫৯ বলে ১০১ রান)।


```