Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

WTC Final: লর্ডসে দুশোর টার্গেট মানেই কি জয়? পরিসংখ্যান কিন্তু বাভুমাদের অস্বস্তিতে রাখবে

চতুর্থ ইনিংসে ২০০+ টার্গেটও অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষত লর্ডসের বাইশ গজে। তাই আপাত দৃষ্টিতে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার লিড দেখে লুঙ্গি এনগিদি বলতেই পারেন, তাঁরাই জিতবেন। পরিসংখ্যান কিন্তু অস্ট্রেলিয়ার হয়েই কথা বলছে। 

WTC Final: লর্ডসে দুশোর  টার্গেট মানেই কি জয়? পরিসংখ্যান কিন্তু বাভুমাদের অস্বস্তিতে রাখবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

শেষ আপডেট: 13 June 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ ইনিংসে ২০০+ টার্গেটও অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষত লর্ডসের বাইশ গজে। তাই আপাত দৃষ্টিতে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার লিড দেখে লুঙ্গি এনগিদি বলতেই পারেন, তাঁরাই জিতবেন। পরিসংখ্যান কিন্তু অস্ট্রেলিয়ার হয়েই কথা বলছে। 

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা(Australia Vs South Africa) মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনাল ম্যাচটিতে কার্যত পেসাররাই দাপট দেখাচ্ছেন। দ্বিতীয় দিন শেষে ম্যাচের যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে তিন দিনেই শেষ হয়ে যেতে পারে এই টেস্ট।

লন্ডনের লর্ডস (Lords’) মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে এখনও পর্যন্ত সেই অর্থে কোনও ব্যাটারই আধিপত্য বিস্তার করতে পারেননি। শুক্রবার ডব্লিউটিসি খেতাব নির্ণায়ক ম্যাচের তৃতীয় দিন। অস্ট্রেলিয়া ২০০ রানের বেশি লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে

দ্বিতীয় দিন স্টাম্প ঘোষণার সময় অস্ট্রেলিয়ার রান ছিল আট উইকেট হারিয়ে ১৪৪। ২১৮ রানের লিড নিয়ে ব্যাগি গ্রিনরা তৃতীয় দিন শুরু করবে। মিচেল স্টার্ক ১৬ রান এবং নাথান লিয়ন ১ রান নিয়ে আজ শুরু করবেন। 

বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন মোট ১৪টি উইকেট পড়েছে। এর আগে, প্রথম দিনেও একই সংখ্যক উইকেট পড়েছিল। বৃস্পতিবার অস্ট্রেলিয়া প্রথমে দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকার বাকি ছয়টি উইকেট তুলে নেয়। এরপর প্রোটিয়ারাও দ্বিতীয় দিনে স্টাম্প পর্যন্ত ক্যাঙ্গারু দলের আটটি উইকেট পকেটস্থ করে।

অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্কের অষ্টম উইকেটে অর্ধশতক জুটির সাহায্যে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২০০ রানেরও বেশি লিড নিয়ে নিয়েছে। লর্ডসে লক্ষ্য অর্জনের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে, পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। এই মাঠে টেস্টে এখন পর্যন্ত চারবার ২০০+ রানের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। তবে, ২০০৫ সালের পর এটি কেবল একবারই ঘটেছে। এমন পরিস্থিতিতে, দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে না।

এখন পর্যন্ত খেলা দেখে স্পষ্ট যে, বোলাররা এই ম্যাচে সাহায্য পাচ্ছেন এবং লক্ষ্য তাড়া করার সময় দক্ষিণ আফ্রিকার পথ সহজ হবে না। 

প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের ত্রয়ীর বিপক্ষে যেকোনও ব্যাটিং অর্ডারই সমস্যায় পড়তে পারে। অস্ট্রেলিয়ার হাতে এখনও দুটি উইকেট বাকি আছে। অজিরা যদি এই লিড যে কোনও ভাবে ২৫০-এ নিয়ে যেতে পারে তবে তা কিন্তু সমস্যার কারণ হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকার জন্য


```