Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বাবার গলায় বিশ্বকাপ মেডেল! ‘তুমিই আমার আসল নায়ক’—আবেগঘন পোস্টে ফের মন জিতলেন শিবম

এতকিছুর মধ্যেও মাঠের বাইরে যে শিবমকে দেখা গেল—থার্ড এসিতে চুপচাপ ঘরে ফেরা, বাবার গলায় মেডেল পরিয়ে দেওয়া—সেই ছবিটাই হয়তো অনুরাগীদের বেশি করে মনে থাকবে।

বাবার গলায় বিশ্বকাপ মেডেল! ‘তুমিই আমার আসল নায়ক’—আবেগঘন পোস্টে ফের মন জিতলেন শিবম

শিবম দুবে

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 March 2026 12:44

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ শেষ হতেই বাড়ির পথে৷ ফ্লাইট বুক করা যায়নি৷ কিন্তু পরিবারের কাছে ফিরতেই হবে৷ তাই টুপি পড়ে, মুখে মাস্ক এঁটে ট্রেনের থার্ড এসিতে কার্যত ছদ্মবেশে আমদাবাদ থেকে মুম্বই ফিরেছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শিবম দুবে৷ এই নাটকীয় ট্রেন-যাত্রা, টিকিট চেকারের সঙ্গে স্ত্রীর কথোপকথন ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

এবার সেই উত্তেজনার আবহে ফের একবার 'পারিবারিক পোস্টে' সবার নজর কাড়লেন শিবম। ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন। সেখানে বাবার গলায় তাঁকে বিশ্বকাপ মেডেল পরিয়ে দিতে দেখা যাচ্ছে৷ ক্যাপশনে লেখা: 'তুমিই আমার আসল নায়ক!' পার্টি-উল্লাসে না মেতে এভাবে পরিবারের কাছে ফিরে আসা, সময় কাটানো, বাবাকে কুর্নিশ জানিয়ে পোস্ট স্বাভাবিকভাবে সমাজমাধ্যমে ভাইরাল!

মাঠে নায়ক, মনেও

টুর্নামেন্টে শিবম দুবের (Shivam Dube) ভূমিকা ছিল যথেষ্ট কার্যকরী। ৯ ম্যাচে ৩৯.১৬ গড়ে ২৩৫ রান, স্ট্রাইক রেট ১৬৯.০৬—ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। পাকিস্তান, নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বল হাতেও কম যাননি। অধিনায়ক সূর্যকুমার যাদব কঠিন পরিস্থিতিতে বারবার তাঁকে বোলিংয়ে এনেছেন। মান রেখেছেন শিবম। টুর্নামেন্টে শিকার পাঁচ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের শেষ ওভারও বোলিং করেন। সেই নিয়ে বিসিসিআইয়ের ভিডিওতে বলেছেন, ‘জানতাম অন্তিম ওভার আমাকেই করতে হবে। প্রথম দুটো বলের উপর পুরো ম্যাচ নির্ভর করছিল। অবশ্যই নার্ভাস ছিলাম—বিশ্বকাপ সেমিফাইনালের শেষ ওভার বোলিং করা সহজ নয়!’

আইপিএলে অপেক্ষায় সিএসকে

বিশ্বকাপের উদযাপন শেষ। এবার আইপিএলের (IPL 2026) পালা। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে মাঠে নামবেন শিবম। দলের কোচিং স্টাফ থেকে সতীর্থ—সবাই এই ফর্মে থাকা অলরাউন্ডারের জন্য অপেক্ষায়।

তবে এতকিছুর মধ্যেও মাঠের বাইরে যে শিবমকে দেখা গেল—থার্ড এসিতে চুপচাপ ঘরে ফেরা, বাবার গলায় মেডেল পরিয়ে দেওয়া—সেই ছবিটাই হয়তো অনুরাগীদের বেশি করে মনে থাকবে। অনিল কাপুর থেকে শুরু করে অগণিত ভক্ত—সকলে পোস্টের কমেন্ট বক্স ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন। বিশ্বকাপ ট্রফি হাতে নয়, বাবার মুখের হাসিটাই যে আসল পুরস্কার—শিবম আড়ালে হয়তো সেই বার্তাই দিতে চাইলেন।


```