Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Women’s World Cup: ভারত-অস্ট্রেলিয়ার লড়াই বৃষ্টিতে ভেস্তে যাবে না তো? কী বলছে হাওয়া অফিস?

অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত অপরাজিত। লিগ পর্যায়ে ভারতের বিপক্ষে ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অজিরা, অ্যালিসা হিলির দুর্দান্ত ইনিংসের সুবাদে। 

Women’s World Cup: ভারত-অস্ট্রেলিয়ার লড়াই বৃষ্টিতে ভেস্তে যাবে না তো? কী বলছে হাওয়া অফিস?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 October 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) বৃহস্পতিবার মুখোমুখি ভারত (India)-অস্ট্রেলিয়া (Australia)। আইসিসি মহিলা বিশ্বকাপের (Women’s World Cup) দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচের ঘিরেই জমেছে শঙ্কার মেঘ… মুম্বইয়ের আকাশে যে বৃষ্টির আশঙ্কা!

গত কয়েক দিন ধরে নবি মুম্বইয়ের (Navi Mumbai) আবহাওয়া অনিশ্চিত। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জারি করেছে হলুদ সতর্কতা (Yellow Alert)। সকালে হালকা বৃষ্টি ও দিনের বেশিরভাগ সময় ঘন মেঘের সম্ভাবনা। সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি নামতে পারে বলে ইঙ্গিত স্থানীয় আবহাওয়া দপ্তরের।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর্দ্রতা প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। ফলে আবহাওয়া ম্যাচের সময় আর্দ্র ও ভারী থকতে পারে। মুম্বইয়ের হাওয়া অফিস জানিয়েছে, ‘দিনের প্রথমার্ধে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সন্ধ্যার দিকে তা বাড়তে পারে।’

আজকের ম্যাচের গুরুত্ব বিশাল। জয়ী দল পৌঁছে যাবে বিশ্বকাপ ফাইনালে, যেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রবিবার, ২ নভেম্বর। ভারতীয় দল অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে সেমিফাইনালে পৌঁছেছে তিনটি টানা হারের পর নিউজিল্যান্ডকে হারিয়ে। সেই জয়েই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। তবে শেষ চারের আগে বড় ধাক্কা—অ্যাঙ্কেল ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal)। তাঁর জায়গায় দলে ফিরেছেন শেফালি বর্মা (Shafali Verma)। এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে টিমে শেফালি। আক্রমণাত্মক ওপেনার এবার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে ইনিংস শুরু করার সম্ভাবনাই প্রবল। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভারত ‘এ’–র হয়ে ওপেন করতে নেমে অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি।

অন্যদিকে, অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত অপরাজিত। লিগ পর্যায়ে ভারতের বিপক্ষে ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অজিরা, অ্যালিসা হিলির (Alyssa Healy) দুর্দান্ত ইনিংসের সুবাদে। ফলে সেমিফাইনালে সেই ম্যাচের প্রতিশোধের মঞ্চও তৈরি।


```