Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Women's World Cup: ৯৭ রানে অল আউট থেকে বিশ্বকাপ ফাইনাল! কীভাবে ভোল বদলাল দক্ষিণ আফ্রিকার?

কোচ মাশিমবিই-র কথাই নাকি বদলে দেয় ছবিটা। ম্যাচের আগের মিটিংয়ে তিনি দলকে শান্ত থাকতে বলেন।

Women's World Cup: ৯৭ রানে অল আউট থেকে বিশ্বকাপ ফাইনাল! কীভাবে ভোল বদলাল দক্ষিণ আফ্রিকার?

দক্ষিণ আফ্রিকা

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 October 2025 10:33

দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ আগেও মনে হচ্ছিল সব শেষ! অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৯৭ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। তার আগে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে অল আউট মাত্র ৬৯ রানে। আত্মবিশ্বাস তলানিতে। সেমিফাইনালের আগে প্র্যাকটিস সেশনেও ব্যাটারদের পারফরম্যান্স এমন পর্যায়ে গিয়েছিল যে, মারিজান ক্যাপ (Marizanne Kapp) নিজেই কেঁদে ফেলেছিলেন। আর সেখান থেকেই অপ্রত্যাশিত প্রত্যাবর্তন—সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকার মেয়েরা!

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বুধবার প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার তোলে ৩১৯ রান। অধিনায়ক লরা উলভার্ট (Laura Wolvaardt) খেলেন ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর অনবদ্য পারফরম্যান্সেই দলের ভিত গড়ে ওঠে। তারপর ক্যাপ ও মিডল অর্ডারের ব্যাটাররা সেই গতি ধরে রাখেন। শেষ ১০ ওভারে আসে ১১৭ রান। বল হাতে নেতৃত্ব দেন ক্যাপ। তাঁর অসাধারণ স্পেলে ৫ উইকেট মাত্র ২০ রানে! ফলে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১২৫ রানে, জয় আসে ১৯৪ রানের ব্যবধানে।

ম্যাচ শেষে ক্যাপ জানান, ঠিক আগের দিনই তাঁদের নেট সেশন ছিল চরম ব্যর্থ। বলেন, ‘গত দশ বছরের সবচেয়ে খারাপ অনুশীলন ছিল সেটা। আমরা প্রায় প্রথম দু’ওভারের মধ্যেই ১০টা উইকেট হারাই। যে কারণে শেষে খুব কান্না পেয়েছিল। কিন্তু কোচ (Mandla Mashimbyi) বলেছিলেন—‘উইকেটের মূল্য বোঝো!’ সেটাই মাথায় রেখেছিলাম।’

কোচ মাশিমবিই-র কথাই নাকি বদলে দেয় ছবিটা। ম্যাচের আগের মিটিংয়ে তিনি দলকে শান্ত থাকতে বলেন। ক্যাপের ভাষায়, ‘তিনি আমাদের জানান, শান্ত হও, ব্যাটে মন দাও, উইকেটের দাম দাও। তখনই বুঝেছিলাম, অন্যভাবে নামতে হবে। আজ সেটাই কাজে দিয়েছে।’

ক্যাপ ও উলভার্টের ২৫ থেকে ৩৫ ওভারের পার্টনারশিপে আসে ৭০-র বেশি রান। সেখানই ম্যাচের রং পালটে যায়। ফাইনালের আগে ঠিক সময়ে ফর্মে ফিরেছে দক্ষিণ আফ্রিকা—এখন প্রতিপক্ষ ভারত (India) ও অস্ট্রেলিয়ার মধ্যে যারাই উঠুক না কেন, প্রোটিয়া শিবির কিন্তু আত্মবিশ্বাসের তুঙ্গে!


```