Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Women’s WC Final: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, খেলা হবে পুরো ৫০ ওভার

আজকের ফাইনাল নিশ্চিতভাবেই ঐতিহাসিক। কারণ, ভারত ও দক্ষিণ আফ্রিকা—দু’দেশই এখনও পর্যন্ত কোনও মহিলা একদিনের বিশ্বকাপ জেতেনি।

Women’s WC Final: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, খেলা হবে পুরো ৫০ ওভার

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 November 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত হাসি ফিরল নবি মুম্বইয়ে (Navi Mumbai)। বৃষ্টি সরে গিয়ে আকাশ পরিষ্কার, মাঠ প্রস্তুত। মহিলা একদিনের বিশ্বকাপের (ICC Women’s ODI World Cup 2025 Final) ফাইনাল অবশেষে শুরু হচ্ছে সময়মতোই। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa Women’s Team)। ফলে ব্যাট হাতে নামছে ভারতীয় মহিলা দল (India Women’s Team)।

ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (Dr DY Patil Sports Academy) বিকেল ৪টা ৩২ মিনিটে হয় টস, ম্যাচ শুরু ৫টায়। আম্পায়ার ও ম্যাচ রেফারির পরিদর্শনে ময়দান পুরোপুরি খেলার উপযোগী বলে ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর: বৃষ্টি এসে বিপত্তি না বাড়ালে কাটছাঁটের আশঙ্কা নেই—পুরো ৫০ ওভারই গড়াবে খেলা।

টসে জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট (Laura Wolvaardt) বলেন, ‘উইকেটটা ভালো দেখাচ্ছে, তবে প্রথম দিকে বল সামান্য নড়বে। তাই আগে বোলিং করে চাপ তৈরি করতে চাই।’ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) অবশ্য জানিয়ে দিয়েছেন, ব্যাটিং করেও তাঁরা প্রস্তুত। তাঁর কথায়, ‘আমাদের লক্ষ্য পরিষ্কার—স্কোরবোর্ডে বড় রান তোলা। বৃষ্টির পর মাঠ দারুণ অবস্থায় আছে, দল আত্মবিশ্বাসী।’

দিনভর বৃষ্টি ও আউটফিল্ড ভেজার কারণে ম্যাচ বিলম্বিত হলেও বিকেল গড়াতেই পরিস্থিতি বদলে যায়। আবহাওয়া পরিষ্কার হতেই ভারতীয় খেলোয়াড়রা ওয়ার্ম–আপে নামেন, দর্শকরাও ধীরে ধীরে গ্যালারি ভরতে শুরু করেন। নবি মুম্বইয়ের আকাশে তখন একটাই স্লোগান—‘জিতবে ইন্ডিয়া!’

আজকের ফাইনাল নিশ্চিতভাবেই ঐতিহাসিক। কারণ, ভারত ও দক্ষিণ আফ্রিকা—দু’দেশই এখনও পর্যন্ত কোনও মহিলা একদিনের বিশ্বকাপ জেতেনি। অর্থাৎ, খেলা শেষ হলে আজ রাতেই ক্রিকেটবিশ্ব পাবে এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন। পুরো ৫০ ওভারের ভবিষ্যদ্বাণীতে দর্শক ও খেলোয়াড়দের উচ্ছ্বাস তুঙ্গে। মাঠ প্রস্তুত, দল প্রস্তুত, মঞ্চ প্রস্তুত—এখন অপেক্ষা কেবল প্রথম বল গড়ানোর।


```