দেবজিৎ সইকিয়া (Debjit Saikia) জানিয়েছেন, "যদিও রোহিত এবং কোহলি টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, তবে তাঁরা এখনও ভারতীয় ক্রিকেটের অংশ। তাই, তাঁরা কেন্দ্রীয় চুক্তির গ্রেড A+ সুবিধা পেতে থাকবেন।"

বিরাট ও রোহিত
শেষ আপডেট: 14 May 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো: গোটা ক্রিকেট বিশ্ব রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kolhi) টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর (Retirement) ঘোষণায় স্তম্ভিত হয়ে গিয়েছে। এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে নানা প্রতিক্রিয়া আসছে। পাশাপাশি প্রশ্ন উঠতেও শুরু করেছিল কেন্দ্রীয় চুক্তিতে (Central Contract) এই দুই খেলোয়াড়ের গ্রেড (Grade) কমবে কি না?
বিসিসিআই (BCCI) এই বিষয়ে জানিয়েছে, রোহিত এবং কোহলি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সম্প্রতি প্রকাশিত বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে তাদের এ+ (A+) বিভাগে রাখা হয়েছে।
ইংল্যান্ড সফরের ঠিক আগেই পরপর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রোহিত এবং কোহলি। এই দুই খেলোয়াড়ই টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে আগেই অবসর নিয়েছেন। তাঁরা দু’জনেই জানিয়েছেন দেশের জার্সিতে শুধু ৫০ ওভারের ক্রিকেটে খেলবেন।
তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, শুধুমাত্র একটি ফরম্যাট খেলার পর তাঁদের কেন্দ্রীয় চুক্তির গ্রেড কমানো হবে কি না। সংবাদ সংস্থা এএনআই-কে বিসিসিআই সচিব (Board Secretary) দেবজিৎ সইকিয়া (Debjit Saikia) জানিয়েছেন, "যদিও রোহিত এবং কোহলি টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, তবে তাঁরা এখনও ভারতীয় ক্রিকেটের অংশ। তাই, তাঁরা কেন্দ্রীয় চুক্তির গ্রেড A+ সুবিধা পেতে থাকবেন।"
গত মাসে, বিসিসিআই ২০২৪-২০২৫ সালের জন্য খেলোয়াড়দের বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় মোট ৩৪ জন খেলোয়াড় রয়েছেন। চারজন খেলোয়াড়কে A+ গ্রেডে রাখা হয়েছে যাঁদের মধ্যে রোহিত এবং কোহলিও রয়েছেন। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে।