Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: নাইট শিবিরে ফিরছেন ডি কক, দুশ্চিন্তা এই ইংলিশ ক্রিকেটারকে নিয়ে

ইএসপিএনক্রিকইনফো অনুসারে, কুইন্টন ডি কক (Quinton de Kock) ফিরে আসছেন। এই প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার ১৫ মে দলে যোগ দিতে চলেছেন। 

IPL 2025: নাইট শিবিরে ফিরছেন ডি কক, দুশ্চিন্তা এই ইংলিশ ক্রিকেটারকে নিয়ে

মঈন আলি-কুইন্টন ডি কক

শেষ আপডেট: 14 May 2025 18:46

দ্য ওয়াল ব্যুরো: সিএসকের কাছে হারের পর প্লে অফের (Play Off) স্বপ্ন মোটামুটি শেষ হয়ে গিয়েছে কেকেআরের। প্লে অফ এখন নাইটদের সামনে সরু সুতোর মতো ঝুলছে। বাকি সব ম্যাচ জিতলেও কলকাতা নাইট রাইডার্সকে (KKR) তাকিয়ে থাকতে হবে অন্যদগুলির ফলাফলের উপর।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর অবশ্য বাকি সব ম্যাচ জিততে মরিয়া। আইপিএল ২০২৫ (IPL 2025) সাময়িক স্থগিত থাকায় দীর্ঘ বিশ্রাম পেয়েছেন নাইটরা। শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। ওইদিন আরসিবির (RCB) বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার।

এদিকে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলির বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই দেশে ফিরে গিয়েছেন। আদৌ তাঁরা ফিরবেন কি না, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় আইপিএল কর্তৃপক্ষও তাঁদের নিয়মে বেশ কিছু রদবদল এনেছে। কোনও বিদেশি ক্রিকেটার ফের ভারতে আসার সম্মতি না জানালে নতুন নিয়ম অনুযায়ী পরিবর্ত নিতে পারবে দলগুলি। জেমি ওভারটন এবং জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তাঁরা আসতে পারবেন না।

কেকেআরের জন্য অবশ্য সুখবর, তাদের বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ফিরে আসছেন। ইএসপিএনক্রিকইনফো অনুসারে, কুইন্টন ডি কক (Quinton de Kock) ফিরে আসছেন। এই প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার ১৫ মে দলে যোগ দিতে চলেছেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনও (Spencer Johnson) তাঁর উপস্থিতি নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, দ্রুতই কেকেআর শিবিরে যোগদান করবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরা এখন দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। শনিবার বেঙ্গালুরু ম্যাচে তাঁদের একাদশে রেখেই দল সাজাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট। তবে কেকেআর শিবিরে একমাত্র দুশ্চিন্তা মঈন আলিকে (Moeen Ali) নিয়ে। এখন ফিরে আসা নিশ্চিত করেননি এই ইংলিশ অলরাউন্ডার। 

লিগ পর্বে কলকাতা নাইট রাইডার্সের এখনও দুটি ম্যাচ বাকি আছে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নাইটরা এখন ষষ্ঠ স্থানে। বাকি দুই ম্যাচে তাদের আরসিবি এবং এসআরএইচের বিরুদ্ধে ভাল ব্যবধানে জিততে হবে। তবে শুধু এই দুই ম্যাচ জিতলেই হবে না নাইটদের, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকেও।


```