Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

IPL 2025: আইপিএল ২০২৫-এর নিয়মে ব্যাপক পরিবর্তন, নেওয়া যাবে নতুন ক্রিকেটার

বোর্ড এবার অস্থায়ী প্রতিস্থাপনের (Temporary Replacements) অনুমতি দেওয়ার (Allow to Sign) সিদ্ধান্ত নিয়েছে। লিগের পুনঃসূচীর কারণে অনেক বিদেশি খেলোয়াড়কেই পাওয়া যাবে না, তাই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

IPL 2025: আইপিএল ২০২৫-এর নিয়মে ব্যাপক পরিবর্তন, নেওয়া যাবে নতুন ক্রিকেটার

আইপিএল ২০২৫ ট্রফি

শেষ আপডেট: 14 May 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের (India-Pakistan Conflict) মধ্যে উত্তেজনার কারণে ৯ মে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল আইপিএল ২০২৫ (IPL 2025)। দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণায় এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছে। বিসিসিআই (BCCI) জানিয়েছে, ১৭ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হতে চলেছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন

এদিক আইপিএল সাময়িক স্থগিত ঘোষণা করার পর নিজেদের দেশে ফিরে গিয়েছেন বেশ কিছু বিদেশি ক্রিকেটার। তাঁদের অনেকেই আর ভারতে আসতে চাইছেন না। পাশাপাশি সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাই এই দুই দেশের বেশ কিছু ক্রিকেটারও সম্ভবত এবারের আইপিএলে আর খেলতে পারবেন না। এই সব চিন্তা করেই এবার আইপিএলের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনল বোর্ড।

আইপিএল ২০২৫ পুনরায় শুরু হওয়ার আগে একটি বড় পরিবর্তন এনে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিশেষ সুবিধা দিল। বোর্ড এবার অস্থায়ী প্রতিস্থাপনের (Temporary Replacements) অনুমতি দেওয়ার (Allow to Sign) সিদ্ধান্ত নিয়েছে লিগের পুনঃসূচীর কারণে অনেক বিদেশি খেলোয়াড়কেই পাওয়া যাবে না, তাই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

তবে, অস্থায়ী প্রতিস্থাপনের নিয়ম ব্যবহার করে নির্বাচিত কোনও খেলোয়াড়কে পরের বছরের জন্য ধরে রাখার অনুমতি দেওয়া হবে না। সুতরাং, খেলোয়াড়কে পরবর্তী মরসুমের নিলামের জন্য নাম লেখাতে হবে।

EspnCricinfo একটি প্রতিবেদনে এই নিয়ম সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। উল্লেখযোগ্যভাবে, দিল্লি ক্যাপিটালস এই নিয়ম ব্যবহার করা প্রথম দল হয়ে উঠেছে এবং জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে।

এর আগে, আইপিএলের নিয়মে বলা হয়েছিল, যে কোনও ফ্র্যাঞ্চাইজি অসুস্থতা বা চোটের ক্ষেত্রে ক্রিকেটার পরিবর্তন করতে পারবে, যদি তা মরশুমের দ্বাদশ ম্যাচের সময় বা তার আগে ঘটে। তবে, আইপিএল ২০২৫-এর বাকি সময় বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তার কারণে বিসিসিআই এখন নিয়ম পরিবর্তন করেছে।


```