Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাতাশেই হবেন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ? জল্পনা জিইয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌরভের

প্রিটোরিয়া ক্যাপিটালসের ব্যর্থ মরসুমের পর এবার নতুন করে দল গড়ছেন সৌরভ। আর তাঁর সেই কোচিং সাফল্যই হয়তো ভবিষ্যতে খুলে দিতে পারে নতুন দরজা।

সাতাশেই হবেন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ? জল্পনা জিইয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌরভের

সৌরভ গঙ্গোপাধ্যায়

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 November 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে সম্পর্ক বরাবরই গভীর। কখনও মেন্টর, কখনও ক্রিকেট ডিরেক্টর—এবার কি কোচিং ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)? এমনই ইঙ্গিত দিলেন আর কেউ নন, তিনি নিজেই।

আইপিএল ২০২৭ (IPL 2027) মরসুম থেকে দিল্লি শিবিরে নতুন ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে। এখনও পর্যন্ত তিনি দলের ক্রিকেট পরিচালনা ও কৌশলগত পরিকল্পনার দায়িত্ব সামলেছেন, কিন্তু এবার সৌরভের কথাতেই ইঙ্গিত মিলল—কোচ হিসেবে ফের মাঠে নামার সময় হয়তো সমাগত!

বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) প্রধান কোচ। সেখানেই এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘এই মরসুমে আমি সম্পূর্ণ সময় দিচ্ছি প্রিটোরিয়া ক্যাপিটালসকে। প্রতিদিনের কার্যকলাপ, জেতা-হারার প্রস্তুতি, এমনকি নিলাম নিয়েও কাজ করছি। পার্থের (জিন্দাল) সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি এবার পুরো সময় দেব।’এরপর ইঙ্গিতপূর্ণ সংযোজন, ‘আইপিএল দলটা (দিল্লি ক্যাপিটালস) আপাতত অন্য কেউ সামলাচ্ছে। তাই প্রিটোরিয়ার দিকে মন দিতে পারছি। তবে ভবিষ্যতে আইপিএলেও এমন ভূমিকা নিতে পারি!’

এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ সৌরভের হাতে ইতিমধ্যেই দিল্লির পুরুষ ও মহিলা দলের (WPL) গুরুত্বপূর্ণ দায়ভার রয়েছে। গত বছর মেয়েদের প্রিমিয়ার লিগের নিলামে দিল্লির প্রতিনিধি হিসেবেও তাঁকে দেখা গিয়েছিল। এই বিষয়ে সৌরভের মন্তব্য, ‘গত ছয় বছর ধরে দিল্লির সঙ্গে যুক্ত। ২০১৯ ও ২০২০-তে দলের সঙ্গে সরাসরি কাজ করেছি। পরে বোর্ড প্রেসিডেন্টের (BCCI President) দায়িত্ব থাকায় কিছুটা পেছনে ছিলাম। ২০২৩ মরসুম থেকে আবার সক্রিয়ভাবে যুক্ত হয়েছি!’

দিল্লি শিবিরে পার্থ জিন্দালের (Parth Jindal) নেতৃত্বেরও প্রশংসা করেন সৌরভ। বলেন, ‘পার্থের ভাবনা ও নেতৃত্বই দিল্লিকে সঠিক পথে নিয়ে এসেছে। আমি দলের গঠন, নিলাম পরিকল্পনা, পারফরম্যান্স বিশ্লেষণ—সবেতেই যুক্ত ছিলাম। এটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’

আইপিএল ২০২৭-এর সিজনে সত্যিই কি ‘দাদা’-কে দেখা যাবে দিল্লির ডাগআউটে, কোচ হিসেবে? প্রিটোরিয়া ক্যাপিটালসের ব্যর্থ মরসুমের পর এবার নতুন করে দল গড়ছেন সৌরভ। আর তাঁর সেই কোচিং সাফল্যই হয়তো ভবিষ্যতে খুলে দিতে পারে নতুন দরজা।


```