Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিককে কেন প্রিয় স্মৃতির তালিকায় ঠাঁই দিতে নারাজ ইরফান?

পাঠান ধারাভাষ্যকার কিংবা বিশ্লেষক হিসেবে খোলাখুলি মত দিতে পছন্দ করেন। যে কারণে তাঁকে বিতর্কের মুখেও পড়তে হয়েছে। 

করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিককে কেন প্রিয় স্মৃতির তালিকায় ঠাঁই দিতে নারাজ ইরফান?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 August 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: করাচি, ২০০৬ (Karachi Test, 2006)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ওভারেই একধাক্কায় ‘সাবালক বোলার’ হয়ে উঠেছিলেন বছর একুশের ইরফান পাঠান (Irfan Pathan)। পরপর তিন বলে (Irafan Pathan Hat-trick) ফিরিয়েছিলেন সালমান বাট, ইউনিস খান ও মহম্মদ ইউসুফকে। বিষাক্ত ইনসুইং, নিখুঁত লাইন-লেংথ আর মাপা গতি—ক্রিকেট-ইতিহাসে সেই স্পেল নিয়ে এখনও আলোচনা চলে। তবু আশ্চর্যজনকভাবে, এহেন সাফল্যকে নিজের ‘প্রিয় স্মৃতি’র তালিকায় রাখতে নারাজ টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলার।

সম্প্রতি ‘গেস্ট ইন দ্য নিউজরুম’ অনুষ্ঠানে পাঠান স্পষ্ট করে বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে সেই হ্যাটট্রিক আমার প্রিয় স্মৃতির মধ্যে নেই। এটা নিয়ে তেমন কথা বলি না। আমি আনন্দের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা করি। ২০০৪-এ, মাত্র ১৯ বছর বয়সে, পাকিস্তানের মাটিতে সিরিজ নির্ধারণী ম্যাচে তিন উইকেট নিয়েছিলাম—সেটা নিয়েও খুশিমনে কথা বলি। অস্ট্রেলিয়ায় গিয়ে পার্থ টেস্টে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছিলাম, তাকে ঘিরে উচ্ছ্বাস দেখাই। কারণ আমরা সেই ম্যাচগুলো জিতেছিলাম!’

এরপর নিজের ‘ব্যতিক্রমী’ সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে তিনি যোগ করেন, ‘যেখানে দল জিতেছে, সেই ম্যাচে নিজের অবদান নিয়ে কথা বলার আনন্দই আলাদা। যেবার হ্যাটট্রিক করি, আমরা সেই লড়াই জিতিনি। তবে মানুষ সেটা পছন্দ করে। আমাকে এখনও সেই হ্যাটট্রিকের ভিডিও পাঠায়। বল যেভাবে সুইং করছিল, সেটা অনুরাগীদের দারুণ লাগে। তাই ভক্তরা সেই স্পেল ভালোবাসে!’

পাঠান ধারাভাষ্যকার কিংবা বিশ্লেষক হিসেবে খোলাখুলি মত দিতে পছন্দ করেন। যে কারণে তাঁকে বিতর্কের মুখেও পড়তে হয়েছে। শোনা যায়, বিরাট-রোহিত-সহ ভারতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটারদের সমালোচনা করেছিলেন বলে চ্যাম্পিয়নস ট্রফির কমেন্ট্রি প্যানেল থেকে তাঁর নাম ছেঁটে ফেলা হয়েছিল। তাতেও পিছিয়ে আসতে নারাজ পাঠান। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র হওয়ার পর তিনি জসপ্রীত বুমরহর পারফরম্যান্স নিয়ে অকপটে নিজের মতামত জানান। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার পূর্বঘোষণামতো তিনটি ম্যাচ খেলেন। অথচ দল সেই তিন টেস্টের একটিও জিততে পারেনি। এই নিয়ে চাঁচাছোলা ভাষায় বুমরাহকে একহাত নেন পাঠান।


```