Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পন্থ যখন রাঁধুনি! ভাঙা পা নিয়ে বানালেন পিৎজা, কোথায়?

আমি আজ রাঁধুনি। তোমাদের শেখাব কী ভাবে পিৎজা বানাতে হয়। আমার সঙ্গে থাক। আমার মনে হয়, আমি একটি নিরামিষ পিৎজা বানাতে চলেছি। 

পন্থ যখন রাঁধুনি! ভাঙা পা নিয়ে বানালেন পিৎজা, কোথায়?

ঋষভ পন্থ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 August 2025 14:05

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত সেই টেস্টে ক্রিস ওকসের ইয়র্কার রিভার্স সুইং করতে গেলে বল আঘাত করে ঋষভের পায়ের পাতায়। রক্তাক্ত অবস্থায় গলফ কার্টে করে মাঠ ছাড়েন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় বাম পায়ের মেটাটারসালে চিড় ধরেছে। চিকিৎসকরা তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন। ফলে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে আর খেলা হয়নি ভারতের সহ-অধিনায়কের।

চোটের জন্য ইংল্যান্ড সফরের শেষটা ভাল না হলেও পন্থ কিন্তু এখন বেশ মুডেই রয়েছেন। এদিকে সামনেই এশিয়া কাপ। তিনি কতটা চোট মুক্ত বা এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ পাবেন কি না সে সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও, তাঁর একটি ভিডিও ভাইরাল হচ্ছে। পায়ের চিকিৎসার জন্য এখন লন্ডনেই রয়েছেন পন্থ। ভিডিওটিতে দেখা যাচ্ছে লন্ডনের একটি রেস্তোরাঁয় খোশমেজাজে শেফের (Chef) ভূমিকায় রয়েছন পন্থ। 

ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পন্থ। সেখানে তাঁকে দেখা যাচ্ছে ইতালীয় উচ্চারণে কথা বলতে। তিনি তখন পিৎজা বানাচ্ছিলেন (Making Pizza)। ভিডিওটিতে হাসিখুশি পন্থ বলছেন, আমি আজ রাঁধুনি। তোমাদের শেখাব কী ভাবে পিৎজা বানাতে হয়। আমার সঙ্গে থাক। আমার মনে হয়, আমি একটি নিরামিষ পিৎজা বানাতে চলেছি। আমি নিরামিষ ভালবাসি। অবশ্য ট্রাফল কী ভাবে যোগ করতে হয় জানি না। আমার মনে হয় আরও দুটি পিৎজা হবে। বন্ধুরা এখানে খুব গরম। এই সময় ভাঙা পা নিয়ে আমি শুধু পিৎজা বানাতে পারি। আমার মা মনে করেন, আমি কোনওদিন বাড়িতে কিছু বানাইনি। কিন্তু আমি এখন পিৎজা বানাচ্ছি। পিৎজা রেডি। আমি খাওয়ার জন্য অপেক্ষা করছি।

ইংল্যান্ড সফরে চারটি ম্যাচে ৬৮.৪২ গড়ে ৪৭৯ রান করেন ঋষভযার মধ্যে দুটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতক রয়েছে। জানা গিয়েছে, চোটের কারণে তিনি বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে পারেন। ফলে অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হোম টেস্ট সিরিজে তিনি হয়তো খেলতে পারবেন না।


```