Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা নামলেন কালো আর্মব্যান্ড পরে, কারণ জানেন?

গত সপ্তাহে প্রয়াত প্রাক্তন খেলোয়াড় বার্নার্ড জুলিয়েনের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কালো আর্মব্যান্ড পরেছিলেন। 

দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা নামলেন কালো আর্মব্যান্ড পরে, কারণ জানেন?

টিম ওয়েস্ট ইন্ডিজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 10 October 2025 16:37

দ্য ওয়াল ব্যুরোআজ থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় (India vs West Indies, Second Test) তথা অন্তিম টেস্ট। তবে এদিন ক্যারিবিয়ান ক্রিকেটাররা নামলেন কালো আর্মব্যান্ড পরে (West Indies Players Are Wearing Black Armband)। তাঁদের দেশের প্রাক্তন অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েনকে (Bernard Julien) শ্রদ্ধা জানাতেই ছিল তাঁদের এই সিদ্ধান্ত। ৪ অক্টোবর ৭৫ বছর বয়সে মারা যান জুলিয়ান।

 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে, "গত সপ্তাহে প্রয়াত প্রাক্তন খেলোয়াড় বার্নার্ড জুলিয়েনের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কালো আর্মব্যান্ড পরেছিলেন। অলরাউন্ডার জুলিয়েন ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।"

১৯৭০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের একজন গুরুত্বপূর্ণ সদস্য জুলিয়ান ২৪টি টেস্ট খেলে ৮৬৬ রান এবং ৫০টি উইকেট শিকার করেন। তিনি ১২টি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করে ৮৬ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১৮টি উইকেট জুলিয়ান ক্লাইভ লয়েডের নেতৃত্বে ১৯৭৫ সালের বিশ্বকাপ জয়ী ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ ছিলেন।

১৯৭৫ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বার্নার্ড জুলিয়েনের স্মরণীয় পারফরম্যান্স ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ২০ রানে চারটি উইকেট নেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তিনি ২৭ রানে চারটি উইকেট নিয়েছিলেন। এরপর লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে জুলিয়েন ৩৭ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

জুলিয়ান ইংলিশ কাউন্টি ক্রিকেটেও অসাধারণ পারফর্ম করেছিলেন। তিনি ১৯৭০ থেকে ১৯৭৭ সালের মধ্যে কেন্টের প্রতিনিধিত্ব করে ১৭৯ ম্যাচে ৩,২৯৬ রান করেন এবং ৩৩৬ উইকেট নিয়েছিলেন। ১৯৮২-৮৩ সালে বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজের দুর্ভাগ্যজনক দক্ষিণ আফ্রিকা সফরে অংশগ্রহণের মাধ্যমে জুলিয়ানের আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘটে।


```