Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'অধিনায়কত্বের প্রস্তাব ছিল, কিন্তু ফিরিয়ে দিই’, কারণ ব্যাখ্যা করে জানিয়ে দিলেন বুমরাহ

তিনি গররাজি হওয়ার ফলেই কি শুভমান গিলের (Shubhman Gill) হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়? এই বিষয়ে খোলসা করে কিছু না বললেও জসপ্রীত যতটুকু বলেছেন, তা থেকে এটা ভালভাবেই বোঝা যাচ্ছে যে, অধিনায়কত্বের দৌড়ে তিনি ছিলেন ফ্রন্টরানার। 

'অধিনায়কত্বের প্রস্তাব ছিল, কিন্তু ফিরিয়ে দিই’, কারণ ব্যাখ্যা করে জানিয়ে দিলেন বুমরাহ

জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 18 June 2025 10:43

দ্য ওয়াল ব্যুরো: প্রস্তাব ছিল। কিন্তু তিনি গ্রহণ করেননি।

রোহিত শর্মার অবসরের (Rohit Sharma Retirement) পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (Team India Captain) কে হবেন এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন তিনিই যে বোর্ডের প্রথম পছন্দ ছিলেন, একথা সাফ বুঝিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিককে (Dinesh Karthik) দেওয়া একটি সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার পেস বোলার জানান, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের (Workload Management) জন্য, অর্থাৎ, যাতে আর চোট না পান সে কথা মাথায় রেখে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নিজে থেকে নির্বাচকদের জানিয়ে দেন, ইংল্যান্ড সিরিজের পাঁচটি টেস্টে নামা হয়তো তাঁর পক্ষে সম্ভব হবে না। সবচেয়ে বেশি তিনটি ম্যাচ খেলতে পারবেন। পাশপাশি স্পষ্টভাষায় এও বলেন যে, এই পরিস্থিতিতে পাকাপাকিভাবে দলের অধিনায়ক হওয়াটা অনুচিত। তা টিমের ছন্দ নষ্ট করতে পারে। তাই স্বেচ্ছায় সরে দাঁড়াতে চান।

তিনি গররাজি হওয়ার ফলেই কি শুভমান গিলের (Shubhman Gill) হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়? এই বিষয়ে খোলসা করে কিছু না বললেও জসপ্রীত যতটুকু বলেছেন, তা থেকে এটা ভালভাবেই বোঝা যাচ্ছে যে, অধিনায়কত্বের দৌড়ে তিনি ছিলেন ফ্রন্টরানার। বেঁকে বসেন বলেই গিলকে নতুন অধিনায়কের জন্য বেছে নেয় বিসিসিআই।

সাক্ষাৎকারে কোনও রকম রাখঢাক না করেই সোজাসুজি বুমরাহ বলেন, ‘বিরাট ও রোহিত অবসর নেওয়ার আগেই আইপিএল চলাকালীন আমি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলি। এর আগে যারা আমার পিঠের ব্যথার চিকিৎসা করেছিলেন তাঁদের সঙ্গে এবং সার্জন, যিনি অপারেশন করেন, তাঁর সঙ্গেও আলোচনা করি। এবং সিদ্ধান্তে আসি: আমায় আরও বেশি বিচক্ষণ হতে হবে। এরপরই বোর্ডকে জানাই, অধিনায়ক হওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ পাঁচ টেস্টের সিরিজের পুরোটা আমি খেলতে পারব না।‘

কোনও রকম ভণিতা ছাড়াই বুমরাহ বলেন, ‘হ্যাঁ, বিসিসিআই নেতৃত্বগ্রহণের জন্য আমার কাছে আর্জি রেখেছিল। কিন্তু আমি জানিয়ে দিই, এটা দলের জন্য ঠিক নয়। তিনটি টেস্ট একজন সামলাবে, পরের দুটো টেস্ট অন্য একজন—এই বিষয়টি দলের পক্ষে ক্ষতিকর। আমায় নিজের আগে দলকে রাখতেই হত।‘

উল্লেখ্য, আগামী পরশু থেকে শুরু হতে চলেছে সিরিজ। প্রথম টেস্ট হেডিংলেতে। তার আগে মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতীয় দল। এর মধ্যে দুটি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। শেষেরটি ছিল আন্তঃদল ওয়ার্ম আপ লড়াই।


```