Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

২০ বছরের দাম্পত্যে চিড়? বিবাহবিচ্ছেদের জল্পনা সেহওয়াগ-আরতির সংসারে

দীপাবলির সময় যখন সেহওয়াগ পরিবারের ছবি পোস্ট করেছিলেন। তখন পুত্র-মায়ের সঙ্গে সেহওয়াগকে দেখা গিয়েছিল, কিন্তু আরতিকে দেখা যায়নি। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল দু'জনের সম্পর্ক নিয়ে।

২০ বছরের দাম্পত্যে চিড়? বিবাহবিচ্ছেদের জল্পনা সেহওয়াগ-আরতির সংসারে

স্ত্রীর সঙ্গে সেহওয়াগ

শেষ আপডেট: 24 January 2025 00:28

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৭ বছর বয়সে প্রথম দেখা হয়েছিল। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেমে পড়েন একে অপরের। অনেক কষ্টে পরিবারের সকলকে রাজী করিয়েই বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত ছিলেন সেহওয়াগ দুঃসম্পর্কের বোন।

৩ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর তাঁরা ২০০৪ সালে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার নাকি সেই সম্পর্কই ভাঙতে চলেছে। সংবাদ মাধ্যমের খবর যদি ঠিক হয় তাহলে ২০ বছরের সম্পর্কে ভাঙন ধরতে চলেছে। সূত্রের খবর তাঁরা এখন আলাদা থাকছেন।

ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে মাত্র ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ওই ইনিংসে মোট রান ছিল ৩১৯। যার মধ্যে ছিল ৪২টি চার ও ৫টি ছয়।

ভারতের হয়ে তাঁর বিধ্বংসী পারফর্ম্যান্স এখনও উল্লেখযোগ্য। ২০০৭-এ সেহওয়াগ-আরতির সংসারে আসে প্রথম সন্তান আর্যবীর। সেও সম্প্রতি নজর কেড়েছে ঘরোয়া ক্রিকেটে। ২০১০ সালে সেহওয়াগ দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম হয়।

দীপাবলির সময় যখন সেহওয়াগ পরিবারের ছবি পোস্ট করেছিলেন। তখন পুত্র-মায়ের সঙ্গে সেহওয়াগকে দেখা গিয়েছিল, কিন্তু আরতিকে দেখা যায়নি। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল দু'জনের সম্পর্ক নিয়ে। যদিও দু'জনের কেউই তাঁদের সম্পর্ক ভাঙন নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি।  


```