Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Virat Kohli Retirement: কেন আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন বিরাট? সামনে এল চাঞ্চল্যকর কারণ!

দাবিটা দলে থাকার নয়, মসনদে বসার। ফের একবার দলের নেতৃত্বলাভের। আর সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ হতেই ‘রুষ্ট’ বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে সরে আসার আর্জি রেখেছেন। 

Virat Kohli Retirement: কেন আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন বিরাট? সামনে এল চাঞ্চল্যকর কারণ!

বিরাট কোহলি

শেষ আপডেট: 11 May 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: দাবিটা দলে থাকার নয়, মসনদে বসার। ফের একবার দলের নেতৃত্বলাভের। আর সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ হতেই ‘রুষ্ট’ বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে সরে আসার আর্জি রেখেছেন। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে বিরাটের অবসর নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি জানানো হয়েছে।

চলতি সপ্তাহে বুধবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এর দু’দিন বাদেই আচমকা জানা যায়, একই পথের পথিক হতে চাইছেন তাঁরই সতীর্থ, দীর্ঘদিনের সহযোদ্ধা বিরাট কোহলি (Virat Kohli)। রোহিতের মতো তিনি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু না জানালেও, সূত্রের খবর, দু’সপ্তাহ আগেই নাকি বোর্ডের কাছে নিজের অবসরের বিষয়টি সাফ করে দিয়েছেন বিরাট। এহেন আচমকা সিদ্ধান্তে কার্যত দিশেহারা বিসিসিআইয়ের শীর্ষকর্তারা ইতিমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও রেখেছেন।

এতদূর পর্যন্ত ঠিক থাকলেও কেন ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, আইপিএল নিয়ে জমতে থাকা অনিশ্চয়তার মেঘ এবং ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণার প্রাক্কালে এমন ‘ইচ্ছে’ বা ‘আর্জি’র কথা জানিয়েছেন কোহলি, সেই বিষয়ে অনুরাগী ও ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে জল্পনা বাড়তে শুরু করেছে।

এই বিষয়ে সরকারিভাবে কিছু বলা না হলেও, সূত্রের খবর, দিনকয়েক আগেই বিরাট নাকি বোর্ডের কাছে রোহিতের ছেড়ে রাখা আসনে বসার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু বিসিসিআই সেই দাবি খারিজ করে দেয়। বিরাটকে মিডল অর্ডারের অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দলে দেখতে চাইছেন নির্বাচকরা। টিমের অধিনায়কত্ব অপেক্ষাকৃত তরুণ কোনও সদস্যের হাতে তুলে দিতে ইচ্ছুক নির্বাচকদের একটা বড় অংশ। নেতৃত্বদখলের দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে শুভমান গিল। মোট কথা, আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে উঠে আসবে নতুন কোনও মুখ।

শুধু তাই নয়। ওই একই সূত্রের তরফে এও বলা হয়েছে, যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্যালেন্ডার শুরু হতে চলেছে, তাই অধিনায়ক ও দল হিসেবে তরুণ ব্রিগেডে আস্থা রাখতে চাইছেন গুরু গম্ভীরও। বিরাটকে ফের নেতৃত্বের কুর্সিতে বসালে বিষয়টা ‘সাময়িক সমাধানে’র মতো হত, ‘পাকাপাকি সুরাহা’ মিলত না। শুভমানের অধীনে একদম আনকোরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্যে এগতে চাইছেন গম্ভীর। তাই বিরাটের প্রস্তাবে ‘না’ করেছেন। আর এই কারণেই অসন্তুষ্ট কিং কোহলি টেস্ট ক্রিকেটকেই ‘গুডবাই’ জানাতে এতটা উদ্গ্রীব।


```